---Advertisement---
lifezone nursing home

West Bengal Election: বিকেল ৪টের পর অশান্তির আশঙ্কা! মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূমে বাড়তি সতর্কতা কমিশনের

April 23, 2026 4:40 PM
West Bengal Election
---Advertisement---

রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। দুপুর গড়াতেই একাধিক জেলায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। এরই মাঝে নির্বাচন কমিশন সূত্রে খবর, বিকেল ৪টের পর কয়েকটি স্পর্শকাতর এলাকায় দুষ্কৃতীরা সক্রিয় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মুর্শিদাবাদ, কোচবিহার ও বীরভূমের একাধিক বুথে বুথ দখলের চেষ্টা হতে পারে বলে কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করেছে কমিশন।(West Bengal Election)

ইতিমধ্যেই ওই জেলাগুলির স্পর্শকাতর বুথে নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি কুইক রেসপন্স টিমকেও প্রস্তুত রাখা হয়েছে। কমিশনের কড়া নির্দেশ, কোথাও গোলমাল বা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।

দুপুর ৩টে পর্যন্ত কত ভোট পড়ল?

বিক্ষিপ্ত অশান্তির আবহের মধ্যেও ভোটারদের উৎসাহ চোখে পড়ার মতো। দুপুর ৩টে পর্যন্ত রাজ্যে মোট ভোটদানের হার পৌঁছেছে ৭৮.৭৭ শতাংশে।

(West Bengal Election) জেলা ভিত্তিক ভোটের হারে এগিয়ে দক্ষিণ দিনাজপুর। সেখানে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৮১.৪৯ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে কালিম্পঙে— ৭৪.০৭ শতাংশ। পশ্চিম মেদিনীপুরে ৮১.০৭%, ঝাড়গ্রামে ৮১.০৪ %, বীরভূমে ৮০.২২%, বাঁকুড়ায় ৭৯.৮৮% ভোট পড়েছে।

অন্যদিকে মুর্শিদাবাদে ভোটের হার ৭৯.২২%, কোচবিহারে ৭৯.২৬%, পুরুলিয়ায় ৭৫.৯৭%, পূর্ব মেদিনীপুরে ৭৮.৯৪%, পশ্চিম বর্ধমানে ৭৫.৪৪% এবং আলিপুরদুয়ারে ৭৭.৫৩ শতাংশ ভোট পড়েছে।

দার্জিলিংয়ে ভোটের হার ৭৬.৫৪%, মালদায় ৭৬.২২%, উত্তর দিনাজপুরে ৭৭.৩২% এবং জলপাইগুড়িতে ৭৮.৯২শতাংশ ভোট পড়েছে।(West Bengal Election)

অন্যদিকে নন্দীগ্রামে উত্তেজনা তুঙ্গে। ভোটগ্রহণ কেন্দ্রে ফোন ব্যবহার করে বিএলও-র বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে।

West Bengal Phase 1 election: রাজনৈতিক হিংসা নয়, প্রাণ কাড়ল গরম! প্রথম দফার ভোটে বাংলায় মৃত্যু ৪ ভোটারের: West Bengal Election: বিকেল ৪টের পর অশান্তির আশঙ্কা! মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূমে বাড়তি সতর্কতা কমিশনের

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Election: বিকেল ৪টের পর অশান্তির আশঙ্কা! মুর্শিদাবাদ, কোচবিহার, বীরভূমে বাড়তি সতর্কতা কমিশনের”

Leave a Comment