রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৃষ্টি কমতেই কি বাড়বে অস্বস্তি? বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট

Published on: October 2, 2026
---Advertisement---

সকাল হতেই গরম আর গুমোট আবহাওয়ায় হাঁসফাঁস করছে শহর। এর কারণ, হাওয়ায় জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়া। ফলে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং শনিবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা অনেকটাই কম থাকবে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রাতেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, জলীয় বাষ্পের কারণে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। (Weather Update)

কলকাতায় গুমোট আবহাওয়া

কলকাতায় আজ অর্থাৎ, শুক্রবার আংশিক মেঘলা আকাশ থাকবে। শহরের কয়েকটি এলাকায় দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। শনিবার আকাশ মূলত মেঘলা থাকবে। (Weather Update) তবে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় শনিবার কলকাতায় গুমোট ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে।

উপকূলের জেলাতেও হালকা বৃষ্টি

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে। তবে এই বৃষ্টি মূলত স্থানীয়ভাবে এবং অল্প সময়ের জন্য হতে পারে। শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে।

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টি

উত্তরবঙ্গেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং-সহ ওপরের দিকের পাঁচ জেলায় আজ থেকে রবিবার পর্যন্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা কমবে। (Weather Update)

এদিকে বিহার ও ঝাড়খণ্ডে বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দু’দিনের মধ্যে ওই দুই রাজ্য থেকেও বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। পাশাপাশি তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও অসমে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now