রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

শরৎতের আকাশে আজ কি বৃষ্টির পূর্বাভাস? কী বলছে হাওয়া অফিস

Published on: October 4, 2026
---Advertisement---

আর একপক্ষ কালও নেই পুজোর বাকি। শরৎতের আকাশ বাতাস যেন তারই বার্তা দিচ্ছে। নেমেছে তাপমাত্রার পারদও। সকালে কোথাও কোথাও কুয়াশার আস্তরণ দেখা যাচ্ছে। যেমন শহর কলকাতার কথাই ধরা যাক। নামল শহরের তাপমাত্রা। রবিবার সকালে হালকা কুয়াশার আস্তরণও দেখল শহরবাসী। সকাল ৭টা পর্যন্ত স্পষ্টই কুয়াশা লক্ষ্য করা গিয়েছে শহরে। (Weather Update)

তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। (Weather Update) শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি বেশি।

যেমন থাকবে দক্ষিণবঙ্গ

ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানাচ্ছে, রাজ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় অতি হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। (Weather Update)

কেমন থাকবে উত্তরবঙ্গ?

উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলার দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now