নিম্নচাপ অঞ্চল এখনও সক্রিয়। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে স্পেল। উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। শুক্রবার থেকে ফের ভারী বৃষ্টি উত্তরবঙ্গে (weather update)।
weather update: দক্ষিণে ঝড়-বৃষ্টি
মৌসুমী অক্ষরেখা বাঁকুড়ার ওপর দিয়ে পূর্ব দিকে এগিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত আরও একটি অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতে বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে (weather update)।
মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে। হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতরে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম. বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি এই পাঁচ জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা নেই। বৃষ্টির সম্ভাবনাও কমবে।
উত্তরে ভারী বৃষ্টি
উত্তরবঙ্গে আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদা এবং আলিপুরদুয়ার জেলাতে। শুক্রবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি। জারি হলুদ সতর্কতা। আজ থেকে বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।











