---Advertisement---
lifezone nursing home

অনলাইনে আবেদন করা যাচ্ছে ‘যুবশক্তি’র? কী জানাচ্ছে রাজ্য সরকার?

May 20, 2026 5:12 PM
Yuvashakti
---Advertisement---

রাজ্যে পালাবদলের পর থেকেই চালু থাকা বিভিন্ন সরকারি সামাজিক প্রকল্পগুলি নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছিল। যদিও রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম থেকেই জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনও সরকারি প্রকল্পই বন্ধ হবে না। ইতিমধ্যে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প নিয়ে একাধিক বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী মাস থেকেই সেই টাকা ঢোকার কথা। তবে চিন্তা বাড়াচ্ছে বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প, সেই ভাতা কি তবে এখনই মিলবে না?

ভোটের আগে বিজেপি ঘোষণা করেছিল, ক্ষমতায় এলে ‘যুবশক্তি’ প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। এর আগে তৃণমূল সরকারের ‘যুবসাথী’প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছিল। তবে নতুন সরকার এখনই সেই ৩ হাজার টাকার বেকার ভাতা চালু নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আর সেই জন্যই চিন্তায় পড়েছেন রাজ্যের বেকাররা। (Yuvashakti Scheme)

উল্লেখ্য, আগের সরকার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প ঘোষণা করেছিল। সেই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়। সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত এই সুবিধা পাওয়ার নিয়ম ছিল। অনলাইন ও অফলাইন, দুইভাবেই আবেদন নেওয়া শুরু হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, মার্চ মাস থেকে ধাপে ধাপে বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পাঠানোও শুরু হয়েছিল। প্রথমে প্রায় এক লক্ষ মানুষ টাকা পান। পরে সেই সংখ্যা বাড়তে বাড়তে প্রায় ৫৫ লক্ষে পৌঁছয়। যদিও অনেকেই অভিযোগ করেছিলেন, আবেদন করলেও এখনও টাকা পাননি। এরপর রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই ছবিটা সম্পূর্ণ পাল্টে যায়।

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প পুরোপুরি বন্ধ করা হবে না। ইতিমধ্যে রাজ্যে চালু থাকা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জায়গায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নামে নতুন প্রকল্প চালু কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। জুন মাস থেকেই সেই প্রকল্পে ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। তবে ‘যুবসাথী’র ক্ষেত্রে তেমন কোনোও নির্দেশিকা এখনও আসেনি। সাধারণত প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এই ভাতার টাকা পাঠানো হতো। কিন্তু মে মাসে সরকার বদলের পর এখনও পর্যন্ত নতুন কিস্তির টাকা কারোর অ্যাকাউন্টে ঢোকেনি। (Yuvashakti Scheme)

তীব্র গরমে ট্রাফিক পুলিশদের স্বস্তি, বিশেষ কিট বিলি নগরপালের

এদিকে যুবাথীর অফিসিয়াল পোর্টালেও এই সংক্রান্ত কোনও তথ্য খুঁজে পাচ্ছেন না আবেদনকারীরা। শুধুমাত্র ওই ওয়েবসাইটে একটি নোটিশ দেখা যাচ্ছে যেখানে স্পষ্টভাবেই লেখা, এই প্রকল্পের আবেদনের সময়সীমা শেষ হয়েছে। নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। কারোর কোনও জিজ্ঞাসা থাকলে হেল্পলাইন নম্বর ৬২৯২২৪৮৮৮৮ তে কল অথবা yubasathi2026@gmail.com ইমেল আইডিতে মেল করতে পারেন।

নতুন সরকার গঠনের পরই সামাজিক প্রকল্প থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজে কোমর বেঁধে নেমেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহে বেকার যুবক-যুবতীদের নতুন করে কবে থেকে ভাতা দেওয়া হবে বা ‘যুবশক্তি’ প্রকল্পে অনলাইনে আবেদন কবে শুরু হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা না হলেও রাজ্যের বেকারদের আশাহত হওয়ার কারণ নেই। পরবর্তী সরকারি নির্দেশিকা যতক্ষণ না আসছে ততদিন অবধি অপেক্ষা করতেই হবে। (Yuvashakti Scheme)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “অনলাইনে আবেদন করা যাচ্ছে ‘যুবশক্তি’র? কী জানাচ্ছে রাজ্য সরকার?”

Leave a Comment