রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী সমাবেশে বিস্ফোরণ, আহত অন্তত ৩

---Advertisement---

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে সদ্য গঠিত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (NCP)-র এক জনসভাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার রাত প্রায় ৯টা ৪৫ মিনিটে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে দলের সমাবেশ চলাকালীন বিস্ফোরণ ঘটে। ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। (Bangladesh)

NCP-র দাবি, তাদের ‘জুলাই মার্চ’-এর প্রথম দিনের কর্মসূচির সমাপ্তি-সমাবেশে দুর্বৃত্তরা বোমা ছুড়ে হামলা চালায়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে বিস্ফোরণের পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। (Bangladesh)

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী অংশের উদ্যোগেই সম্প্রতি গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি। জুলাই মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচির ঘোষণা করেছে দলটি। এই কর্মসূচি ‘জুলাই আন্দোলন’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে। আন্দোলনের অন্যতম দাবি ছিল গণভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকটের সমাধান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষা জোরদার করা। (Bangladesh)

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। এরপর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন ঘটে। (Bangladesh)

এদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রশ্নেও কূটনৈতিকস্তরে তৎপরতা চলছে। চলতি বছরের ১৭ এপ্রিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের যে আনুষ্ঠানিক আবেদন এসেছে, তা ভারত সরকার প্রতিষ্ঠিত আইনি ও বিচারিক প্রক্রিয়া মেনেই খতিয়ে দেখছে। নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও নজর রয়েছে দুই দেশের কূটনৈতিক মহলের। (Bangladesh)

আরও পড়ুন :- খামেনেইয়ের অন্ত্যেষ্টিতে উপস্থিত ভারত, কৃতজ্ঞতা প্রকাশ ইরানের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment