রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Donald Trump: ‘আজকাল জোকার শো ভালো চলছে’, নাম না করে ওবামার নিশানায় ট্রাম্প

Donald Trump
---Advertisement---

বর্তমান বনাম প্রাক্তনে তরজা আমেরিকায়। পূর্বসূরি বারাক ওবামাকে নিয়ে বর্ণবিদ্বেষী ভিডিয়ো পোস্টের অভিযোগ। অভিযোগের তির বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট Donald Trump-এর বিরুদ্ধে। অভিযোগ, এআই-এর সাহায্যে ওই ভিডিওতে শিম্পাঞ্জির মুখ বসিয়ে দেওয়া হয় ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামার মুখে। সমাজমাধ্যমে ওই বিতর্কিত ভিডিয়ো পোস্ট করা হলেও ভুল স্বীকার করেননি ট্রাম্প। এবার ভব্যতা বজায় রেখেও পালটা দিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। তিনি বলেন, ‘আজকাল জোকার শো ভালো চলছে’।

লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে সাক্ষাৎকারে ওবামা পরোক্ষোভাবে ট্রাম্পের পোস্ট করা ভিডিয়ো নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি মন্তব্য করেন, একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা এবং শালীনতা কাজ করত, তা এখন হারিয়েছে। ব্রায়ন টেলর কোয়েন সরাসরি প্রশ্ন করেন, “ইদানিংকালে এমন নিষ্ঠুরতা দেখা যাচ্ছে যা আগে ভাবা যেত না। ক’দিন আগে ডোনাল্ড ট্রাম্প আপনার শরীরে ঊর্ধ্বাংশে একটি শিম্পাঞ্জির মুখ বসিয়েছেন।” ট্রাম্পের নাম না করে ওবামা বলেন, “সোশাল মিডিয়া এবং টেলিভিশনে এই ধরণের জোকার শো ভালো চলছে। এই বিষয়ে কোনও লজ্জা নেই বলেই মনে হয়। শালীনতা জিনিসটা বোধ হয় হারিয়ে গিয়েছে। ওবামা আরও বলেন, “রাজনৈতিক বক্তৃতা এমন পর্যায়ে নেমে গেছে, যা আগে দেখা যায়নি।”

‘আমাদের ব্যবহার করে ফেলে দিয়েছে’, আমেরিকাকে নিয়ে হতাশার সুর পাকিস্তানের

চলতি মাসের প্রথম সপ্তাহে বিরোধী ডেমোক্রেটিক পার্টিকে তোপ দেগে সমাজমাধ্যমে একের পর এক পোস্ট করে যাচ্ছিলেন ট্রাম্প। ওই পোস্টগুলির মধ্যে একটিতে ছিল ৬২ সেকেন্ডের একটি ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে, জঙ্গলে দু’টি শিম্পাজি ঘুরে বেড়াচ্ছে। এআই-এর সাহায্যে ওই দুই প্রাণীর মুখে বসিয়ে দেওয়া হয় ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামার মুখ।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ সম্বলিত ওই ৬২ সেকেন্ডের ভিডিয়োর একেবারে শেষাংশে ক্লিপটি ছিল, যার ব্যাকগ্রাউন্ডে শোনা গেছে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি।
যদিও পরদিন দুপুরে ভিডিওটি মুছে ফেলা হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট জানান, তাঁর এক কর্মীর পোস্টের আগে তিনি কেবল ভিডিয়োর শুরুর অংশই দেখেছেন এবং এর ভেতরে যে ওবামা দম্পতিকে এভাবে দেখানো হবে তা তিনি জানতেন না।

হোয়াইট হাউস শুরুতে ভিডিয়োটির পক্ষে সাফাই গেয়েছিল এবং ভিডিয়ো নিয়ে সমালোচনাকে ভুয়ো ক্ষোভ বলে অভিহিত করেছিল।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment