হয়তো সাবওয়ে ট্র্যাকে বন্ধুকে বাঁচাতে নেমেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। নিউইয়র্কের সাবওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হলো ভারতীয় বংশোদ্ভূত এক তরুণী এবং তাঁর বন্ধুর। মৃত দু’জনের পরিচয় মালাইকা চিত্রে এবং নভম কৌল। বয়স ২৪ বছর। রবিবার ভোররাতে লোয়ার ম্যানহাটনের স্প্রিং স্ট্রিট সাবওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে নিউইয়র্ক পুলিশ। (Newyork Tragedy)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৩টে ১৪ মিনিটে দুর্ঘটনার খবর আসে। দক্ষিণমুখী ৪ নম্বর ট্রেনটি স্টেশনে ঢোকার সময় রেললাইনের উপর দু’জনকে দেখতে পান চালক। ট্রেন থামানোর চেষ্টা করা হলেও শেষ মুহূর্তে তা আর সম্ভব হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মালাইকা ও নভমের। পরে ট্রেনের তৃতীয় ও চতুর্থ কামরার নীচ থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময় ট্রেনে প্রায় ১০০ জন যাত্রী ছিলেন। তাঁদের নিরাপদে প্ল্যাটফর্মে নামিয়ে আনা হয়।
তবে কীভাবে দু’জন রেললাইনে পৌঁছেছিলেন, তা এখনও স্পষ্ট নয়। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, নভম হয়তো প্রথমে লাইনে পড়ে গিয়েছিলেন বা নেমেছিলেন। তাঁকে সাহায্য করতে মালাইকা প্ল্যাটফর্ম থেকে নীচে নেমে থাকতে পারেন। যদিও কে আগে লাইনে গিয়েছিলেন, তা নিশ্চিত নয়।
দীর্ঘ আবেগঘন পোস্ট, মোহনবাগান জার্সিতেই ফুটবলকে বিদায় প্রবীর দাসের
জানা গিয়েছে, ওই দুই তরুণ তরুণী রাটগার্স বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। মালাইকা ২০২৪ সালে স্নাতক লক্ষ্য পর অ্যাকাডিয়া ফার্মাসিউটিক্যালস-এ কাজ করছিলেন। নভম ব্লুমবার্গ-এ ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। দুই প্রাক্তন কৃতী পড়ুয়ার এমন আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে রাটগার্স ইউনিভার্সিটি-ও। (Newyork Tragedy)
এই ঘটনার একটি ভিডিয়োও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে ট্রেন আসার কিছুক্ষণ আগে দু’জনকে লাইনের উপর দেখা যায়। তবে ভিডিয়ো থেকে দুর্ঘটনার সঠিক কারণ নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এখনও তদন্ত চলছে।













Hi there to every one, the contents present at this web site are really
amazing for people experience, well, keep up the nice work fellows.