রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পোল ডান্স করতে গিয়েই বিপত্তি, সিলিংয়ের পোল খুলে ফায়ার স্প্রিঙ্কলারে ধাক্কা, জলে ভাসল গোটা ফ্ল্যাট

Published on: July 15, 2026
---Advertisement---

হিউস্টনের এক অ্যাপার্টমেন্টে পোল ডান্সের অনুশীলন করতে গিয়ে নজিরবিহীন বিপত্তির মুখে পড়লেন টেক্সাসের জনপ্রিয় বার্লেস্ক ও পোল পারফর্মার আশা গিলবার্ট (Asha Gilbert)। নিয়মিত মহড়ার মাঝেই সিলিংয়ে লাগানো ডান্স পোল আচমকা খুলে পড়ে সোজা ধাক্কা মারে উপরের ফায়ার স্প্রিঙ্কলার-এ। আর তাতেই মুহূর্তের মধ্যে কাজ শুরু করে অগ্নিনির্বাপণ ব্যবস্থা। প্রবল বেগে জল ছিটকে পড়তে শুরু করে গোটা ঘরে, কয়েক সেকেন্ডের মধ্যেই জলমগ্ন হয়ে পড়ে তাঁর অ্যাপার্টমেন্ট।(Pole Dance Accident)

ঘটনার সময় গিলবার্ট নিজের ফোনে ভিডিয়ো রেকর্ড করছিলেন। সেই ভিডিয়োতেই ধরা পড়েছে পুরো ঘটনাটি। দেখা যায়, নাচের মাঝখানে পোলটি হঠাৎ আলগা হয়ে সিলিংয়ের দিকে ছিটকে যায় এবং স্প্রিঙ্কলারে আঘাত লাগতেই চারদিকে জলের ফোয়ারা ছুটে বেরোয়। মুহূর্তের মধ্যে ভিজে যায় ঘরের আসবাবপত্র, মেঝে এবং গিলবার্ট নিজেও। সেই সময় তাঁর পোষা কুকুরটিও ঘরের ভিতরেই ছিল। (Pole Dance Accident)

ঘটনার পর Storyful-কে দেওয়া সাক্ষাৎকারে গিলবার্ট জানান, এত দ্রুত পরিস্থিতি বদলে যাবে, তা তিনি কল্পনাও করতে পারেননি। তাঁর কথায়, “আমি সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলাম। প্রথম মুহূর্তে কী করব বুঝতে পারছিলাম না। তবে আমার সবচেয়ে বড় চিন্তা ছিল আমার কুকুরকে নিরাপদে বের করে আনা।” (Pole Dance Accident)

শেষ পর্যন্ত গিলবার্ট ও তাঁর পোষ্য কোনও রকম ছোট পাওয়া ছাড়াই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। তাঁরা ক্ষতিগ্রস্ত স্প্রিঙ্কলার নিয়ন্ত্রণে এনে জল পড়া বন্ধ করেন এবং আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানোর চেষ্টা করেন। (Pole Dance Accident)

ইতিমধ্যেই ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বহু নেটিজেন বিস্ময় প্রকাশ করেছেন এই অস্বাভাবিক দুর্ঘটনা দেখে। বিশেষজ্ঞদের মতে, বাড়ির সিলিংয়ে লাগানো ডান্স পোল বা অন্য যে কোনও ব্যায়ামের সরঞ্জাম প্রস্তুতকারকের নির্দেশিকা মেনে সঠিকভাবে বসানো এবং নিয়মিত তার স্থায়িত্ব পরীক্ষা করা অত্যন্ত জরুরি। তা না হলে এমন অপ্রত্যাশিত দুর্ঘটনা যে কোনও সময় ঘটতে পারে। (Pole Dance Accident)

আরও পড়ুন :-নয়ডার বহুতলে ভয়াবহ আগুন, বাঁশের মই বেয়ে প্রাণ বাঁচালেন বাসিন্দারা; মৃত্যু ২


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment