রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

থাইল্যান্ডের স্কুলে এলোপাথাড়ি গুলি, নিহত শিক্ষক, আহত কমপক্ষে ৪

Thailand Shooting
---Advertisement---

স্কুলের ভিতরে আচমকাই চলল গুলি। এলোপাথারি গুলিতে নিহত স্কুল শিক্ষক। আহত ৪ জন। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের নোনথাবুরি প্রদেশের একটি উচ্চ বিদ্যালয়ে। পুলিশ সূত্রে খবর, এক ছাত্র আচমকাই স্কুলে ভিতর ঢুকে গুলি চালাতে শুরু করে। ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছে। পরে অভিযুক্ত ছাত্র নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে (Thailand Shooting)।

Thailand Shooting: কী ঘটেছিল?

শুক্রবার সকালে স্কুলের ভিতরে স্বাভাবিক পঠনপাঠন চলছিল। তখনই আচমকাই গুলি চলে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল চত্বরে। আতঙ্কে এদিক ওদিক ছুটে পালায় সকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ও জরুরি উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Thailand Shooting)।

পুলিশ জানিয়েছে, গুলি চালানো ব্যক্তি ওই স্কুলেরই এক ছাত্র। তবে তদন্তের স্বার্থে তার নাম বা বয়স প্রকাশ করা হয়নি। এই ঘটনায় পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। তবে ওই ছাত্র কেন এই হামলা চালিয়েছে এবং তার কাছে আগ্নেয়াস্ত্র কীভাবে এলো তা এখনও জানা যায়নি। হামলার নেপথ্যে ব্যক্তিগত কোনও বিরোধ, মানসিক অবসাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীরা অভিযুক্তের পরিবার, স্কুলের ছাত্র ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। ঘটনার পর গোটা স্কুল চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। স্কুলের ভিতরে গুলি চালানোর ঘটনায় অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। থাইল্যান্ডে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছেন অভিভাবকেরা। পুলিশের দাবি, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment