---Advertisement---

৩৯ সেকেন্ডে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা! মৃত কমপক্ষে ৩

June 25, 2026 12:17 PM
Venezuela Earthquakes
---Advertisement---

ফুটবল মাঠে শেষ বাঁশি বাজার আগেই যেমন মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য, তেমনই মাত্র ৩৯ সেকেন্ডে বদলে গেল গোটা ভেনেজুয়েলার চিত্র। (Venezuela Earthquakes) একের পর এক দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। ধসে পড়ল একাধিক ভবন, ক্ষতিগ্রস্ত হলো আন্তর্জাতিক বিমানবন্দর, অন্ধকারে ডুবল বিস্তীর্ণ এলাকা। প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন, আহত ও ক্ষয়ক্ষতির প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার রাতে ভয়াবহ জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে যায় দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। (Venezuela Earthquakes) প্রথমে রিখটার স্কেলে ৭.২ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। আতঙ্কে মানুষ যখন ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন, ঠিক ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। পরপর এই দুই কম্পনে রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।

স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, রাজধানী কারাকাসের বারুতা এলাকায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা উদ্ধারকারী বাহিনীর।

(Venezuela Earthquakes) প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম কম্পনের পরই বাড়িঘর কাঁপতে শুরু করে। মুহূর্তের মধ্যে দেওয়ালে ফাটল ধরে, সিঁড়ি ভেঙে পড়ে এবং ঘরের ছাদ থেকে বিভিন্ন জিনিসপত্র নিচে পড়তে থাকে। কারাকাসের বাসিন্দা ৫৪ বছর বয়সি ব্যাংককর্মী ওডালিস এস্কালোনা সংবাদসংস্থা AFP-কে বলেন, “সিঁড়িটাই ভেঙে পড়ে গেল। পুরো দেওয়ালে ফাটল ধরল। ছাদ থেকে জিনিস পড়তে লাগল। মুহূর্তটা ছিল ভয়াবহ।”

সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে সাইমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর। (Venezuela Earthquakes) প্রবল কম্পনের জেরে টার্মিনালের একটি অংশের ছাদ ধসে পড়ে। মুহূর্তের মধ্যে ধুলো ও ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যায়, যাত্রীরা লাগেজ নিয়ে আতঙ্কে বিমানবন্দর থেকে দৌড়ে বেরিয়ে আসছেন। অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য টার্মিনালের ভিতরে খাবারের কাউন্টারের নিচে লুকিয়ে পড়েন। ক্ষয়ক্ষতির জেরে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

উপকূলীয় শহর লা গুয়াইরা থেকেও ধ্বংসযজ্ঞের একাধিক ছবি ও ভিডিয়ো সামনে এসেছে। সেখানে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে গিয়েছে এবং বাতাসে ধুলোর আস্তরণ ছড়িয়ে পড়েছে। রাজধানী কারাকাসে একটি বহুতল আবাসনের ধ্বংসস্তূপের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, যেখানে ভেঙে পড়া কংক্রিটের নিচে বাসিন্দাদের পোশাক ও গৃহস্থালির সামগ্রী ছড়িয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন :-  ট্রাম্পের ইরান নীতির বিরুদ্ধে ঐতিহাসিক ভোট, সেনেটে প্রথমবার পাশ যুদ্ধক্ষমতা সীমিতর প্রস্তাব

ভূমিকম্পের তীব্রতা বোঝা যায় বিভিন্ন বাড়ির সিসিটিভি ফুটেজেও। কোথাও দেয়ালে ঝোলানো টেলিভিশন প্রচণ্ডভাবে কাঁপছে, কোথাও আবার সোফা ও আসবাবপত্র এদিক-ওদিক সরে যাচ্ছে। টেবিলের উপর রাখা ফুলদানি মাটিতে পড়ে ভেঙে যেতে দেখা গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, (Venezuela Earthquakes) এই ভূমিকম্পে হতাহতের সংখ্যা হাজার ছাড়াতে পারে বলে প্রাথমিক আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি একাধিক এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর মোরনের পশ্চিমে প্রায় ২১ কিলোমিটার দূরে এবং দ্বিতীয় ভূমিকম্পটির কেন্দ্র ছিল সেখান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ভূমিকম্প দুটির গভীরতা ছিল যথাক্রমে ২১.৯ কিলোমিটার এবং ১০ কিলোমিটার। এরপর অন্তত ২০টিরও বেশি আফটারশকের খবর মিলেছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

অন্যদিকে বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করে দেশবাসীর নিরাপত্তা কামনা করেছেন। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এই কঠিন সময়ে ঐক্য ও সংহতিই সবচেয়ে বড় শক্তি।

উল্লেখযোগ্যভাবে, ভেনেজুয়েলায় এই জোড়া ভূমিকম্পের কিছুক্ষণের মধ্যেই উত্তর জাপানেও ৬.৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। তবে সেখানে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগেও ভেনেজুয়েলায় ভূমিকম্প হয়েছিল কিন্তু ৭.২ ও ৭.৫ মাত্রার এই জোড়া ভূমিকম্পকে বিশেষজ্ঞরা গত এক শতাব্দীর মধ্যে ভেনেজুয়েলার সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন।

আরও পড়ুন :-  ৪৪.৩ ডিগ্রির আগুনে পুড়ছে ইউরোপ! গরম থেকে বাঁচতে জলে ঝাঁপ, ফ্রান্সে ডুবে মৃত্যু ৫০ জনেরও বেশি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “৩৯ সেকেন্ডে জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা! মৃত কমপক্ষে ৩”

Leave a Comment