---Advertisement---

যুদ্ধ থামিয়ে সমঝোতায় রাজি ইারান-আমেরিকা, মঙ্গলে বৈঠক, আদৌও শান্তি ফিরবে?

June 29, 2026 4:27 PM
Us And Iran
---Advertisement---

এবার কি থামবে যুদ্ধ! অবশেষে সংঘর্ষ থামাতে রাজি ইরান এবং আমেরিকা। মার্কিন আধিকারিককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম অ্যাক্সিয়স। তেহরান এবং ওয়াশিংটনের প্রতিনিধিরা মঙ্গলবার বৈঠকে বসবেন বলেও জানা গিয়েছে (Us And Iran)।

সূত্রের খবর, গত এক সপ্তাহ আগেই সংঘর্ষ থামাতে মউতে স্বাক্ষর করেছিল দু-পক্ষই। কিন্তু তারপরেও রবিবার একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে দুই দেশ। এবার এই হামলার পরেই যুদ্ধ থামিয়ে সমঝোতায় যেতে চায় দুই দেশ (Us And Iran)।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে, মঙ্গলবার ফের শান্তিচুক্তি নিয়ে বৈঠকে বসবে ইরান এবং আমেরিকা। কাতারে হবে এই বৈঠক। উল্লেখ্য, প্রায় দিন দশেক আগে শান্তি ফেরাতে মউ স্বাক্ষর করেছে দুই দেশ। কিন্তু তারপরও সংঘর্ষ থামছে না।

গত বৃহস্পতিবার হরমুজের কাছে ওমান উপকূলে সিঙ্গাপুরের একটি জাহাজ আক্রান্ত হয়। তবে সেই সময়ে এই হামলার কথা অস্বীকার করে ইরান। তাঁরা পাল্টা দায় চাপায় মার্কিন বাহিনীর উপর। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এ ভাবে চলতে থাকলে সামরিক শক্তি ফের প্রয়োগ করতে বাধ্য হবে ওয়াশিংটন। সে ক্ষেত্রে ইরানের আর কোনও অস্তিত্বই থাকবে না। ট্রাম্পের এই হুঁশিয়ারির পরেই কড়া বার্তা দেয় তেহেরানও। তাঁরা বলে যুদ্ধ বিরতি লঙ্ঘন করছে আমেরিকা।

শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ভাণ্ডারে হামলা চালিয় মার্কিন সেনা। নিশানা করা হয় উপকূলীয় রাডার কেন্দ্রগুলিকেও। তার জবাব দিতেই রবিবার কুয়েত এবং বাহরিনের মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ করে তেহরান। আর সেই সংঘর্ষের একদিন পরেই দুই পক্ষই রাজি সমঝোতায়। এর আগেও বহুবার সমঝোতায় রাজি হয়েও বারবার সংঘর্ষে জড়িয়েছিল দুই দেশ। এখন প্রশ্ন একটাই শান্তি ফিরবে তো?

আরও পড়ুন: ট্রেনে ওঠা-নামা নিয়ে বচসা, যাত্রীকে মারধর, দঃ ২৪ পরগনার বেদবেরিয়ায় তুমুল উত্তেজনা


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment