জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ, পরিবেশ-বান্ধব বৃদ্ধি (green growth) এবং টেকসই উন্নয়নের প্রসারে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেশেলসের সর্বোচ্চ সম্মান ‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ (Guardian of the Blue Horizon)-এ ভূষিত করা হয়েছে। এই পুরস্কারটি টেকসই বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা এবং ‘ব্লু ইকোনমি’ বা সমুদ্র-কেন্দ্রিক অর্থনীতির প্রতি প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের অঙ্গীকারকে স্বীকৃতি দেয়। ভারত ও সেশেলসের মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্ব, ছোট দ্বীপরাষ্ট্রগুলোর প্রতি সমর্থন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং সামুদ্রিক সম্পদের দায়িত্বশীল ব্যবস্থাপনায় নরেন্দ্র মোদীর ভূমিকার কথাও এই রাষ্ট্রপতির প্রশংসাপত্রে (Presidential Citation) উল্লেখ করা হয়েছে (Prime Minister Narendra Modi)।
এই সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদী ‘এক্স’ (X)-এ এক পোস্টে বলেন, “‘গার্ডিয়ান অফ দ্য ব্লু হরাইজন’ পুরস্কার পেয়ে আমি অত্যন্ত বিনম্র বোধ করছি। আমি সসম্মানে এই উপাধি গ্রহণ করছি এবং এটি সেই সব দেশের উদ্দেশ্যে উৎসর্গ করছি যারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করছে এবং পরিবেশ সুরক্ষাকে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি নিজেদের দায়িত্ব বলে মনে করে।”
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং পরিবেশ-বান্ধব প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদীর অবদানের জন্য প্রাপ্ত বিশ্বব্যাপী স্বীকৃতির তালিকায় এটি সর্বশেষ সংযোজন। এর আগে, খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষিখাতের রূপান্তর এবং টেকসই কৃষির প্রসারে ভূমিকার জন্য খাদ্য ও কৃষি সংস্থা (FAO) তাঁকে ‘অ্যাগ্রিকোলা মেডেল’ (Agricola Medal) দিয়েছিল। এছাড়া ২০১৮ সালে টেকসই অর্থনৈতিক বৃদ্ধি, বৈশ্বিক সহযোগিতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রসারে অবদানের জন্য তিনি ‘সিউল পিস প্রাইজ’ (Seoul Peace Prize) লাভ করেন। একই বছর, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পদক্ষেপ ও আন্তর্জাতিক পরিবেশগত সহযোগিতার ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রসংঘ তাঁকে তাদের সর্বোচ্চ পরিবেশ-বিষয়ক সম্মান ‘চ্যাম্পিয়নস অফ দ্য আর্থ’ (Champions of the Earth) পুরস্কারে ভূষিত করে (Prime Minister Narendra Modi)।
সেশেলসের এই সর্বশেষ স্বীকৃতি প্রধানমন্ত্রী মোদীর আন্তর্জাতিক সম্মাননার তালিকায় নতুন মাত্রা যোগ করল এবং পরিবেশ সংরক্ষণ, টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাঁর বৈশ্বিক চেষ্টাকে আরও জোরালভাবে তুলে ধরল।
গড়ালো পরিবেশবান্ধব ট্রেনের চাকা, ১২০ কিমি গতিতে ছুটল ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন











