রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হরমুজ প্রণালীতে ইরানী হামলায় এখনও নিখোঁজ ১ ভারতীয়, উদ্ধার ১০

Published on: July 12, 2026
Us Iran War
---Advertisement---

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি অব্যাহত। ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ GFS Galaxy-তে হামলা করে ইরান। হামলার পরই জাহাজে আগুন ধরে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে জাহাজের কর্মীদের প্রাণ বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিতে হয়। জাহাজটিতে মোট ১১ জন ভারতীয় নাগরিক ছিলেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে একজন ভারতীয় এখনও নিখোঁজ। তাঁকে খুঁজে বার করতেই উদ্ধার অভিযান চলছে। (US Iran War)

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পুরো ঘটনার উপর নজর রাখছে এবং ওমানের প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিখোঁজ ভারতীয়কে খুঁজে বার করার চেষ্টা চলছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় GFS Galaxy জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের দাবি, জাহাজটি অনুমতি ছাড়াই নির্ধারিত রুট ব্যবহার করায় এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেওয়ার পর ফের ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনার পর ভারতও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, বাণিজ্যিক জাহাজের উপর ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। ভারত অবিলম্বে উত্তেজনা কমানোর এবং আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছে। ভারতের বক্তব্য, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনও অবস্থাতেই বাণিজ্যিক জাহাজ বা সাধারণ নাগরিকদের ব্যবহৃত জাহাজ লক্ষ্য করে হামলা করা উচিত নয়। পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জলপথে যাতে আবার স্বাভাবিক ও বাধাহীনভাবে জাহাজ চলাচল এবং বাণিজ্য শুরু হয়, সেই দাবিও জানিয়েছে নয়াদিল্লি। (US Iran War)

স্বামীর গুলিতে নিহত গুগলের ভারতীয় বংশোদ্ভূত টেকি; জখম ছেলে, গ্রেফতার স্বামী

এদিকে জাহাজে হামলার পর ইরানের বিরুদ্ধে পাল্টা ত্রিস্তরীয় হামলা চালিয়েছে আমেরিকাও। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম (CENTCOM) জানিয়েছে, হামলায় জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটি আর পুনরায় যাত্রা করতে পারবে না। পাশাপাশি এক ভারতীয় নাবিক এখনও নিখোঁজ রয়েছেন বলেও তারা নিশ্চিত করেছে। মার্কিন সেনাবাহিনীর দাবি, আগের হামলার পরও ইরানকে সমঝোতা করে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা করেনি।

উল্লেখ্য, এই নতুন সংঘাতের মাত্র একদিন আগেই ইরান ও ওমানের বিদেশমন্ত্রী হরমুজ প্রণালী নিয়ে একটি বৈঠক করেছিলেন। কিন্তু সেই আলোচনার পরও হামলা ও পাল্টা হামলা অব্যাহত থাকায় পশ্চিম এশিয়ায় শান্তি ফেরার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আন্তর্জাতিক বাণিজ্য, তেল সরবরাহ এবং গোটা অঞ্চলের নিরাপত্তার উপর তার বড় প্রভাব পড়তে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now