---Advertisement---
lifezone nursing home

মার্কিন-নাইজেরিয়া যৌথ হামলায় নিহত ১৭৫ আইসিস জঙ্গি, নিহত শীর্ষ কমান্ডার আবু-বিলাল আল-মিনুকি

May 20, 2026 12:31 PM
US-Nigeria Joint Strike
---Advertisement---

আফ্রিকার মাটিতে ইসলামিক স্টেট (ISIS)-এর বিরুদ্ধে বড়সড় সাফল্যের দাবি করল নাইজেরিয়ার সেনাবাহিনী। (US-Nigeria Joint Strike) মার্কিন বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে অন্তত ১৭৫ জন আইসিস জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে নাইজেরিয়ার ডিফেন্স হেডকোয়ার্টার্স। এই অভিযানে নিহত হয়েছে ISIS-এর অন্যতম শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকিও, যাকে বিশ্বের “সবচেয়ে সক্রিয় জঙ্গি” বলে উল্লেখ করেছে সেনাবাহিনী।

(US-Nigeria Joint Strike) নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি দুর্গম গ্রামে গত সপ্তাহান্তে এই যৌথ বিমান হামলা চালানো হয়। নাইজেরিয়ার সেনা ও মার্কিন আফ্রিকা কমান্ড (AFRICOM)-এর দাবি, আবু-বিলাল আল-মিনুকি ছিল ইসলামিক স্টেটের গ্লোবাল অপারেশনের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। সংগঠনের মিডিয়া প্রচার, অর্থ সংগ্রহ, অস্ত্র ও ড্রোন তৈরির মতো কৌশলগত কার্যকলাপে তার বড় ভূমিকা ছিল।

নাইজেরিয়ার প্রতিরক্ষা দফতরের বিবৃতিতে বলা হয়েছে, “১৯ মে ২০২৬ পর্যন্ত মূল্যায়নে দেখা গিয়েছে, যৌথ অভিযানে ১৭৫ জন ISIS জঙ্গিকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে।” পাশাপাশি ধ্বংস করা হয়েছে জঙ্গিদের একাধিক চেকপোস্ট, অস্ত্রভাণ্ডার, লজিস্টিক হাব, সামরিক সরঞ্জাম এবং অর্থনৈতিক নেটওয়ার্ক। (US-Nigeria Joint Strike)

বিশেষজ্ঞদের মতে, এই অভিযান পশ্চিম আফ্রিকায় জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে বড় ধাক্কা হতে পারে। বহু বছর ধরেই নাইজেরিয়া বোকো হারাম এবং ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স (ISWAP)-এর মতো জঙ্গি সংগঠনের হামলার মুখে রয়েছে। বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে সাধারণ মানুষ, সেনাবাহিনী ও প্রশাসনের উপর একের পর এক হামলা চালিয়ে আসছে এই জঙ্গি সংগঠনগুলি। (US-Nigeria Joint Strike)

সম্প্রতি আন্তর্জাতিক সংঘর্ষ পর্যবেক্ষক সংস্থা ACLED-এর রিপোর্টেও উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন মাসে আফ্রিকায় ইসলামিক স্টেটের কার্যকলাপ রেকর্ড স্তরে পৌঁছেছে। বর্তমানে পশ্চিম আফ্রিকাকেই বিশ্বের সবচেয়ে সক্রিয় ইসলামপন্থী জঙ্গি অঞ্চল হিসেবে চিহ্নিত হয়েছে।

এই পরিস্থিতিতে মার্কিন-নাইজেরিয়া যৌথ অভিযানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

“নিজেকে নয়, বড় লক্ষ্যই আমাকে সেরাটা দিতে শেখায়”— আইপিএল ২০২৬-এ ‘বিরাট’ বার্তা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment