রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

LNG বোঝাই ট্যাঙ্কারে হামলা, ফের অশান্ত হরমুজ?

---Advertisement---

পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ঘিরে ফের তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একই সঙ্গে ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ ও শোকমিছিলে অংশ নিয়েছেন। সেই মিছিল থেকেই আমেরিকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বহু শোকাহত মানুষ। এদিকে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্প যদি ফের যুদ্ধ শুরুর হুমকি দেওয়া বন্ধ না করেন, তাহলে ওয়াশিংটনের সঙ্গে কোনও শান্তি আলোচনা হবে না। (Hormuz Strait Tanker Attack)

ব্রিটেনের United Kingdom Maritime Trade Operations (UKMTO)-এর দাবি, মঙ্গলবার ভোরে ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল (প্রায় ১৪ কিলোমিটার) দূরে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, এটি একটি LNG বহনকারী ট্যাঙ্কার ছিল এবং সতর্কবার্তা উপেক্ষা করায় সেটির উপর হামলা চালানো হয়। গত সপ্তাহে শোকানুষ্ঠান শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে এটিই প্রথম বড় হামলার ঘটনা। (Hormuz Strait Tanker Attack)

অন্যদিকে, সোমবার তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষযাত্রায় জনসমুদ্রের সৃষ্টি হয়। কালো পোশাকে অসংখ্য মানুষ রাজধানীর রাস্তায় নেমে প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানান। সেই শোকমিছিলে বহু মানুষের মুখে শোনা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান। পরে সোমবার সন্ধ্যায় খামেনেইয়ের মরদেহ পবিত্র শহর কোম (Qom)-এ নিয়ে যাওয়া হয়, যেখানে শেষ ধর্মীয় আচার সম্পন্ন হওয়ার কথা।

এই দুই ঘটনার জেরে পশ্চিম এশিয়ার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। একদিকে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে, অন্যদিকে ইরানের কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে ট্রাম্প প্রশাসনের যুদ্ধের হুমকি অব্যাহত থাকলে কূটনৈতিক সমাধানের পথ আপাতত বন্ধই থাকবে। পরিস্থিতির দিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল। (Hormuz Strait Tanker Attack)

আরও পড়ুন :- খামেনেইয়ের অন্ত্যেষ্টিতে উপস্থিত ভারত, কৃতজ্ঞতা প্রকাশ ইরানের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment