---Advertisement---
lifezone nursing home

Anant Ambani Birthday: অনন্ত আম্বানির জন্মদিনে জমনগরে তারকাদের ভিড়, এয়ারপোর্ট লুকে নজর কাড়লেন কারা?

April 10, 2026 2:13 PM
Anant Ambani Birthday
---Advertisement---

আমদানি পরিবারের অনুষ্ঠান মানেই এলাহি ব্যাপার। এর আগে অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে এক সুবিশাল আয়োজন করেছিল আম্বানিরা। এবার শিল্পপতি মুকেশ আম্বানি ও নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির জন্মদিন উপলক্ষে গুজরাটের জামনগরে চাঁদের হাট। জন্মদিনের এই বিশেষ আয়োজনে উপস্থিত বলিউডের একাধিক বড় তারক। আম্বানি পরিবারের রাজকীয় ব্যবস্থাপনায় অতিথিদের জন্য বিশেষ আতিথেয়তা, আলোকসজ্জা এবং নিরাপত্তার কড়াকড়ি, সব মিলিয়ে জমজমাট অনন্তের ৩১ বছরের জন্মদিন। (Anant Ambani Birthday)

১০ এপ্রিল অনন্তের জন্মদিনের আগেই এক বিশাল পার্টির আয়োজন করেছে আম্বানি পরিবার। সেই অনুষ্ঠানে উপস্থিত হন শাহরুখ খান, গৌরি খান, সালমান খান, রণবীর সিং-সহ আরও বহু তারকা। তাঁদের পাশাপাশি দেখা গেছে অনন্যা পাণ্ডে, শেহনাজ গিল, কৃতি শ্যানন-দেরও। একাধিক সেলিব্রিটি ব্যক্তিগত বিমানে বা বিশেষ ব্যবস্থায় জমনগরে পৌঁছান। বিমানবন্দরেই তাঁদের ঘিরে ছিল কড়া নিরাপত্তা, তবে তবুও ক্যামেরাবন্দি হয়েছে তাঁদের নানা মুহূর্ত। (Anant Ambani Birthday)

অনন্তের জন্মদিনের উদযাপন ঘিরে জমনগরের একেবারে সাজসাজ রব। অতিথিদের স্বাগত জানাতে বিশেষ সাজসজ্জা করা হয়েছে, পুরো পরিবেশেই উৎসবের আবহ। তবে এই অনুষ্ঠানে বিশেষ ভাবে নজর কাড়েন সলমন খান এবং রণবীর সিং। গত ৮ এপ্রিল এয়ারপোর্টে কালো পোশাকে স্টাইলিশ লুকে নজর কেড়েছেন সলমন খান৷ অনেকেই ভাইজানকে দেখে বলছেন, এ যেন সেই ৯০ দশকের ‘প্রেম’। অনেকে আবার বলছেন ‘ সলমনকে দেখে মনে হচ্ছে ২০ বছর বয়স কমে গেছে।’অন্যদিকে ‘ধুরন্ধর’ এর হামজাও ধরা দিয়েছেন তাঁর এনার্জিটিক ভঙ্গিতেই। এদিন ইনস্টাগ্রামে অনন্তের সঙ্গে ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন রণবীর ।

Census 2027: ভারতে প্রথম ডিজিটালি জনগণনা, পরিসংখ্যান শুনে চমকে যাবেন, কত আবেদন পড়ল?

সব মিলিয়ে, অনন্ত আম্বানির জন্মদিনকে কেন্দ্র করে জমনগরে যে তারকাখচিত আয়োজনে আবারও আম্বানি পরিবারের অনুষ্ঠানের জাঁকজমকের পরিচয় দিয়েছে। বলিউড তারকার উপস্থিতি, রাজকীয় ব্যবস্থাপনা এবং উৎসবের আবহ সব মিলিয়ে এই জন্মদিনের অনুষ্ঠানটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু । (Anant Ambani Birthday)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Anant Ambani Birthday: অনন্ত আম্বানির জন্মদিনে জমনগরে তারকাদের ভিড়, এয়ারপোর্ট লুকে নজর কাড়লেন কারা?”

Leave a Comment