রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Israel-Pakistan Conflict: ইজরায়েলকে ‘ক্যান্সারাস স্টেট’ বলে কটাক্ষ পাকিস্তানের, পাল্টা কী জবাব দিল তেল আভিভ?

Published on: April 10, 2026
Israel-Pakistan Conflict
---Advertisement---

পশ্চিম এশিয়ার উত্তেজনার মধ্যেই নতুন করে বিতর্কে জড়াল পাকিস্তান ও ইজরায়েল। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইজরায়েলকে ‘মানবতার জন্য অভিশাপ’ এবং ‘ক্যান্সারাস স্টেট’ বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইজরায়েল সরকার।

সম্প্রতি ইরান আমেরিকা সংঘাতের দু-সপ্তাহের যুদ্ধ বিরোধী ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এরই মধ্যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে লেবাননের ওপর হামলা চালায় ইজরায়েল। খাজা আসিফ লেবাননে ইজরায়েলের সেই সামরিক হামলার সমালোচনা করতে গিয়ে এই মন্তব্য করেন। তিনি দাবি করেন, যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখন লেবাননে হামলা চালানো পরিস্থিতিকে আরও জটিল করছে ইজরায়েল। (Israel-Pakistan Conflict)

এই মন্তব্যের পরই ইজরায়েলের পক্ষ থেকে কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া আসে। ইজরায়েল জানায়, তারা সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় যেতে ইচ্ছুক নয় এবং পাকিস্তানের মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দেয়। একই সঙ্গে ইরান- আমেরিকা যুদ্ধে পাকিস্তানের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নেওয়াতেও প্রশ্ন তোলে ইজরায়েল।

Anant Ambani Birthday: অনন্ত আম্বানির জন্মদিনে জমনগরে তারকাদের ভিড়, এয়ারপোর্ট লুকে নজর কাড়লেন কারা?

উল্লেখ্য, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতির চুক্তি এবং হরমুজ খোলা নিয়ে ইতিমধ্যে জটিলতা তৈরি হয়েছে। সংঘর্ষ বিরতি বলেও কেন ইজরায়েল লেবাননের উপর হামলা চালাবে এ প্রশ্ন তুলে ইরান ফের হরমুজ বন্ধ করেছিল। ঘটনায় চাপে পড়েছিল ট্রাম্প সরকার। এরই মধ্যে পাকিস্তান- ইজরায়েলের বাকযুদ্ধে নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাকিস্তানের বক্তব্যের সমালোচনা করে বলেন, ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই থাকবে। অন্যদিকে লেবাননে হামলা ইজরায়েলের একটি ভুল পদক্ষেপ বলেই মনে করছে পাকিস্তান। (Israel-Pakistan Conflict)

এই মন্তব্য ও পাল্টা মন্তব্যের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। আন্তর্জাতিক মহলের একাংশের মতে, এমন পরিস্থিতি পশ্চিম এশিয়ার চলতে থাকা উত্তেজনা ও শান্তি আলোচনার প্রক্রিয়াকে আরও কঠিন করে তুলতে পারে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “Israel-Pakistan Conflict: ইজরায়েলকে ‘ক্যান্সারাস স্টেট’ বলে কটাক্ষ পাকিস্তানের, পাল্টা কী জবাব দিল তেল আভিভ?”

Leave a Comment