রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ED Raid: নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় ইডি, কী কারণে ইডির একযোগে বহু জায়গায় অভিযান?

Published on: April 10, 2026
ED Raid
---Advertisement---

রাজ্যে বিধানসভা ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের বড়সড় অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকাল থেকেই একযোগে কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ ও হাওড়া-সহ রাজ্যের মোট ১২ জায়গায় তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে নেমে বসন্ত কুমার শরাফ নামে এক ব্যবসায়ীর নাম উঠে আসে। অভিযোগ, ওই ব্যবসায়ীর একটি বেসরকারি কোম্পানির মাধ্যমেই রেশনের বিপুল পরিমাণ সামগ্রী পাচার করা হতো। কীভাবে রেশনের চাল-গম খোলা বাজারে চলে যাচ্ছিল এবং সেই টাকার কাদের কাছে যেত, তা জানতে অভিযান কেন্দ্রীয় এজেন্সির। (ED Raid)

এদিন উত্তর ২৪ পরগনার বনগাঁর মতিগঞ্জে ব্যবসায়ী আয়ুম মণ্ডল ও ছয়ঘড়িয়া পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য পরিতোষ বিশ্বাসের আমলাপাড়ার বাড়িতে ইডির হানা দেয়। জানা গিয়েছে আয়ুম মণ্ডল এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করেন। পেট্রাপোল বন্দর দিয়ে তার বাংলাদেশের সঙ্গে কারবার চলে পাশাপাশি পরিতোষ বিশ্বাসের আদি বাড়ি ছয়ঘড়িয়া পঞ্চায়েতের খলিতপুরে। তিনিও এক্সপোর্ট-ইমপোর্টের ব্যবসা করেন। বনগাঁ বাটামোড়ে তার একটি বড় হোটেল রয়েছে।

Israel-Pakistan Conflict: ইজরায়েলকে ‘ক্যান্সারাস স্টেট’ বলে কটাক্ষ পাকিস্তানের, পাল্টা কী জবাব দিল তেল আভিভ?

রানিগঞ্জ শহরের জাতীয় সড়কের পাশে এমএসবি রোডের শিশুবাগান মোড় এলাকায় এক চাল ব্যবসায়ীর বাড়িতে ইডির অভিযান। ইডির দলটি একযোগে অজয় কায়াল নামে ওই ব্যবসায়ীর বাড়ি এবং কয়েকটি জায়গায় অভিযান চালায়। (ED Raid)

ইডি সূত্রে খবর, দুর্নীতির জাল কতদূর বিস্তৃত এবং নেপথ্যে কোন কোন প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে, তা খতিয়ে দেখতেই এই ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “ED Raid: নির্বাচনের আগে রাজ্যে ফের সক্রিয় ইডি, কী কারণে ইডির একযোগে বহু জায়গায় অভিযান?”

Leave a Comment