রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

VASTU Gangajal : প্লাস্টিকের বোতলে গঙ্গাজল রাখছেন? নিজেই ডেকে আনছেন বিপদ

Published on: April 12, 2026
---Advertisement---

হিন্দু ধর্মে গঙ্গাজল শুধু পবিত্রতার প্রতীক নয়, এটি বাড়ির ইতিবাচক শক্তি ও সমৃদ্ধির অন্যতম উৎস। পূজা-পার্বণ, শুভ অনুষ্ঠান থেকে শুরু করে প্রায় প্রতিটি ধর্মীয় কাজে গঙ্গাজলের ব্যবহার অপরিহার্য। তাই প্রতি হিন্দু পরিবারেই গঙ্গাজল সযত্নে রাখা হয়। কিন্তু জানেন কি, ভক্তিভরে রাখা এই পবিত্র জলই যদি ভুল নিয়মে সংরক্ষণ করা হয়, তাহলে তা সংসারে অমঙ্গল ডেকে আনতে পারে? (VASTU Gangajal )

বাস্তুশাস্ত্র স্পষ্টভাবে বলছে, গঙ্গাজল রাখার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। সামান্য অসাবধানতায় হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে দেখা দিতে পারে চরম আর্থিক সংকট, পারিবারিক অশান্তি বা অন্যান্য অমঙ্গল।

আজকাল অধিকাংশ মানুষ গঙ্গার তীর থেকে প্লাস্টিকের বোতলে গঙ্গাজল কিনে সরাসরি ঠাকুরঘরে বা বাড়িতে রেখে দেন। বাস্তুবিদদের মতে, এটি সবচেয়ে বড় ভুল। বাস্তুশাস্ত্রে প্লাস্টিককে অশুদ্ধ ও অশুভ বলে বিবেচনা করা হয়। ( VASTU Gangajal )প্লাস্টিকের পাত্রে গঙ্গাজল রাখলে জলের পবিত্রতা নষ্ট হয় এবং পরিবারের কর্তার ওপর আর্থিক ঋণের বোঝা বাড়তে পারে।

এর পরিবর্তে গঙ্গা জল তামা, পিতল অথবা রুপোর পাত্রে সংরক্ষণ করা উচিত। এতে গৃহের সমৃদ্ধি ও শুভ শক্তি অটুট থাকে। গঙ্গা জল রাখার স্থান নিয়েও সতর্ক থাকা জরুরি। বাস্তুমতে বাড়ির উত্তর-পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণকে দেবস্থান বলা হয়। গঙ্গাজল রাখার জন্য এটিই সর্বোত্তম জায়গা। ভুল করেও অন্ধকার, ধুলোবালি জমে থাকা বা নোংরা কোনও স্থানে এই পবিত্র জল রাখবেন না। এতে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং পরিবারের উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। (VASTU Gangajal )

তাই গঙ্গাজল রাখার সময় পাত্রের উপাদান ও স্থান দুটোই যথাযথভাবে বেছে নিন। সঠিক নিয়ম মেনে চললে গঙ্গাজল আপনার সংসারে শান্তি, সমৃদ্ধি ও পবিত্রতা বয়ে আনবে।( VASTU Gangajal )

আরও পড়ুন NIA Notice : নন্দীগ্রামে ভোটের আগে তৃণমূলের ৪৩ নেতা-কর্মীকে NIA-র নোটিস, শুরু বিতর্ক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now