রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

West Bengal Assembly Election: শওকত মোল্লাকে ‘ডান হাত’ শিরোপা, ভাঙড়ে জিততে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: April 18, 2026
West Bengal Assembly Election
---Advertisement---

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ এখন চরমে। এই পরিস্থিতিতে ভাঙড়ে তৃণমূল প্রার্থী শওকত মোল্লার সমর্থনে প্রচারে গিয়ে তৃণমুল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন। বিজেপি শওকত মোল্লাকে ‘খুন করতে চায়’ বলেও অভিযোগ আনেন তিনি।

আসন্ন বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব থেকে সরিয়ে এনে ভাঙড়ে তৃণমুল প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। এই নিয়ে প্রথমে তাঁর অনুরাগীদের মধ্যে বিক্ষোভ দেখা গেলেও প্রচারে পিছু পা হননি শওকত। এবার ভাঙড়ের ভোজেরহাটের সভায় বক্তব্যের একেবারে শুরুতেই মমতার মুখে শোনা গেল শওকতের কথা। তিনি বলেন, ‘আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা। শওকত জিতলে ভাঙড়ের মানুষ যা চাইবেন, তাই করে দেওয়া হবে।’ (West Bengal Assembly Election)

সভা থেকে তিনি শওকত মোল্লাকে জেতানোর ডাক দিয়ে বলেন, এই লড়াই শুধু একটি আসনের নয়, এটা বাংলার সম্মানের লড়াই। বিরোধীদের উদ্দেশ্যে তিনি অভিযোগ করেন, তারা পরিকল্পনা করে এলাকায় গোলমাল পাকানোর চেষ্টা করছে। তবে তৃণমূল সেই চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলেও জানান মমতা। এরপরই বিরোধীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে তৃণমূল নেত্রী বলেন, “শওকত মোল্লাকে খুন করতে চায় ওরা। যদি সে রকম হয় আমি আমার সিকিউরিটি তুলে নিয়ে শওকতকে দিয়ে দেবো। দেখি কী করতে পারেন। আমার সিকিউরিটির দরকার নেই।” মমতার কথায়, “আমি বাঁ হাত হলে, শওকত আমার ডান হাত।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী দাবি করেন, ভাঙড়ে তৃণমূলই একমাত্র দল যারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং উন্নয়নের কাজ করেছে। তাই মানুষ এবারও তাদেরই সমর্থন করবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন।

এইদিনেই পাঁচলার সভা থেকেও কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সংবিধান সংশোধন বিল এবং ডিলিমিটেশন সংক্রান্ত প্রস্তাবের মাধ্যমে দেশকে ভাগ করার চেষ্টা চলছে। শুক্রবার সংসদে সংশোধনী বিল পাশ করাতে পারেনি মোদি সরকার। সেই প্রসঙ্গ টেনে এদিন মমতার তোপ, ‘ওটা মহিলা বিলই নয়।’ তাঁর মতে, এই ডিলিমিটেশন বিল কার্যকর হলে বাংলার একাধিক জেলা পর্যন্ত প্রভাবিত হতে পারে। (West Bengal Assembly Election)

Narendra Modi: রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, ফের কি নোটবন্দির মতো বড় ঘোষণা? জল্পনা

তিনি আরও বলেন, মহিলাদের জন্য সংরক্ষণ বিলকে সামনে রেখে আসলে অন্য উদ্দেশ্য লুকিয়ে রাখা হচ্ছে। আলাদা ভাবে মহিলা সংরক্ষণকে সমর্থন করলেও ডিলিমিটেশনের সঙ্গে সেটাকে যুক্ত করার বিরোধিতা করেন তিনি। মমতার কথায়, “গতকাল থেকে খেলা শুরু হয়ে গিয়েছে। লোকসভায় পরাস্ত হয়েছ বিজেপি। এ বার মাটিতে পরাস্ত হবে। মুখে ঝামা ঘষে দেওয়া হয়েছে। বাংলার মানুষ আর একবার ঝামা ঘষে দিন। তার পরে দেখব, বিজেপি কী করে সরকারে থাকে। বিজেপিকে ভারত থেকে তাড়ানোর যুদ্ধ শুরু হোক বাংলার মাটি থেকে। বাংলা জয় করে আমরা দিল্লি জয় করব।”

সব মিলিয়ে, একদিকে ভাঙড়ে শওকত মোল্লাকে ঘিরে রাজনৈতিক লড়াই, অন্যদিকে কেন্দ্রের বিল নিয়ে তীব্র বিরোধিতা- এই দুই ইস্যুতেই এখন সরগরম বাংলার রাজনীতি।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “West Bengal Assembly Election: শওকত মোল্লাকে ‘ডান হাত’ শিরোপা, ভাঙড়ে জিততে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়”

Leave a Comment