---Advertisement---
lifezone nursing home

West Bengal Assembly Election: সকাল থেকে চরকিপাক মমতার, কেমন শুরু হলো দ্বিতীয় দফার নির্বাচন?

April 29, 2026 10:07 AM
West Bengal Assembly Election_1
---Advertisement---

সকাল থেকেই রাজ্যে শুরু গিয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ১৪২টি আসনে চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। প্রথম দফার মতো শেষ দফাও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। রাজ্যে মোতায়েন করা হয়েছে প্রায় ২ লক্ষ কেন্দ্রীয় বাহিনী। নজরদারির জন্য নিউটাউনে খোলা হয়েছে বাহিনীর স্পেশাল কন্ট্রোল রুমও। দ্বিতীয় দফায় ভোট হচ্ছে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা উত্তর ও দক্ষিণ, দুই ২৪ পরগনা ও নদিয়াতে। দ্বিতীয় দফার ভোট গ্রহণের সকালের ছবিটা ঠিক কেমন, দেখে নেওয়া যাক। (West Bengal Assembly Election)

ভোটের হার: দ্বিতীয় দফা নির্বাচনে সকাল ৯টা পর্যন্ত প্রথম দফার ভোটের হার ১৮.৩৯ শতাংশ

বিভিন্ন জেলায় ভোটের হার: হুগলিতে ভোটের হার ২০.১৬%, হাওড়ায় ১৭.৭৬%, কলকাতা উত্তরে ১৭.২৮% ভোট পড়েছে, কলকাতা দক্ষিণে ১৬.৮১%, নদিয়ায় ভোটের হার ১৮.৫০%, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ১৭.৮১%, দক্ষিণ ২৪ পরগনায় ১৭.২৫%, পূর্ব বর্ধমানে ভোটের হার ২০.৮৬%।

প্রার্থীদের ভোটদান:

  • সকাল সকাল পানিহাটিতে ভোট দিলেন বিজেপি প্রার্থী তথা আরজি কর কাণ্ডে নির্যাতিতার মা রত্না দেবনাথ।
  • বুধবার সকালেই ভোট দিলেন সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ও। এই কেন্দ্রে তাঁর বিরোধী তৃণমূলের প্রার্থী লাভলী মৈত্র।
  • ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • নোয়াপাড়ায় শীতলা মন্দির পুজো দিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং।
  • চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদারও এদিন সকালে নিজের ভোটদান করলেন।
  • সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিলেন নদীয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন মহুয়া।
  • মাথায় গেরুয়া পাগড়ি পড়ে ভোট দিতে এলেন কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিংহ। খিদিরপুরেরের সেন্ট থমাস স্কুলে ভোটদান করলেন তিনি। (West Bengal Assembly Election)

ইভিএম ঘিরে সমস্যা:

  • মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের ১৯৫ নম্বর বুথে ইভিএম-এ সমস্যা।
  • শান্তিপুর বিধানসভার মোল্লাবেড় উচ্চ বিদ্যালয়ে বিকল হলো ইভিএম।
  • হাবরা ২০৯ নম্বর বুথ দেশবন্ধু এফপি স্কুলে ইভিএম খারাপের অভিযোগ।
  • বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের হারাল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ৪৬ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ ঘিরে উত্তেজনা।
  • লিলুয়ায় ইভিএম বিকল ঘিরে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ।

Modi’s X Post: বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচনে ভোটারদের রেকর্ড ভোটদানে উৎসাহ দিতে মোদীর বার্তা

অন্যান্য ছবি:

দ্বিতীয় দফার শুরুতেই সাত সকালে নদিয়ার চাপড়ায় হাটরা এলাকায় ৫৩ নং বুথে আক্রান্ত বিজেপি এজেন্ট মোশারফ হোসেন। তাঁকে বুথে ঢোকার সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী সৈকত সরকার। (West Bengal Assembly Election)

সকাল থেকে ভবানীপুরে বুথ পরিদর্শনে মমতা। বিভিন্ন বুথে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। চক্রবেরিয়ায় তৃণমূলের পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

ক্যানিং পূর্বে ISF এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ, প্রার্থী আরাবুল ইসলাম গিয়ে তাঁকে বসিয়ে দেন।

ফলতায় সকাল থেকে পুলিশ অবজারভার অজয় পাল শর্মা বাহিনী নিয়ে এলাকায় টহল দিচ্ছেন।

এন্টালিতে প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বচসা বাঁধে ভোটকর্মীদের। ছোট ঘরে একাধিক এজেন্ট বসা নিয়ে শুরু হয় সমস্যা।

বাইক নিয়ে বুথ এলাকায় জমায়েতের অভিযোগ আমডাঙায়। লাঠি নিয়ে জমায়েত সরাতে তৎপর পুলিশ।

জগদ্দলের ৩৪ নম্বর বুথের ১২০ মিটার দূরে একটি পুকুর পাড় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। ২০২১ সালেও নির্বাচনের সময় এখান থেকে বোমা উদ্ধার করা হয়েছিল। ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

সব মিলিয়ে এখনও পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ। (West Bengal Assembly Election)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “West Bengal Assembly Election: সকাল থেকে চরকিপাক মমতার, কেমন শুরু হলো দ্বিতীয় দফার নির্বাচন?”

Leave a Comment