---Advertisement---
lifezone nursing home

Operation Milap: অপারেশন ‘মিলাপ’-এ বড় সাফল্য, এক মাসে ১৯৪ নিখোঁজকে পরিবারের কাছে ফিরিয়ে দিল দিল্লি পুলিশ

May 1, 2026 1:47 PM
Operation Milap
---Advertisement---

নিখোঁজ মানুষদের খুঁজে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে শুরু করা ‘অপারেশন মিলাপ’-এ আবারও বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে মোট ১৯৪ জন নিখোঁজ ব্যক্তিকে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এই উদ্ধার অভিযান চালানো হয়। প্রতিটি নিখোঁজ বা অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই বিশেষ দল গঠন করে দ্রুত খোঁজ চালানো শুরু হয়। চলতি বছরের শুরু থেকে হিসাব করলে দেখা যাচ্ছে, ১ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মোট ৫৪২ জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা হয়েছে, যার মধ্যে ১৪৩ জন শিশু ও ৩৯৯ জন প্রাপ্তবয়স্ক রয়েছে। কিন্তু কীভাবে এত কম সময়ে মিলল এই সাফল্য? (Operation Milap)

পুলিশের দাবি, এই সাফল্যের পিছনে রয়েছে পরিকল্পিত ভাবে সকলে মিলে একসঙ্গে কাজ করার উদ্যোগ। নিখোঁজের খবর পেলেই এই কাজে নিযুক্ত দলগুলি নেমে পড়ে তদন্তে। তারা বিভিন্ন জায়গায় খোঁজ চালায়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, অটো ও ই-রিকশা স্ট্যান্ডে নিখোঁজদের ছবি ছড়িয়ে দেয়। এছাড়া বাসচালক, কন্ডাক্টর, দোকানদারসহ স্থানীয় মানুষদের সঙ্গেও কথা বলে সম্ভাব্য সূত্র খোঁজা হয়। স্থানীয় সূত্র বা ইনফর্মারদেরও কাজে লাগানো হয়। পাশাপাশি আশপাশের থানা ও হাসপাতালের রেকর্ড খুঁটিয়ে দেখা হয় যাতে কোনও তথ্য বাদ না যায়। এই ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এপ্রিল মাসে সব মিলিয়ে ১৯৪ জনকে খুঁজে বের করে নিরাপদে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে পুলিশ।

LPG Price Hike: যুদ্ধের আগুনে পুড়ছে রান্নাঘর! এক লাফে ৯৯৩ টাকা বাড়ল বাণিজ্যিক LPG-র দাম

দিল্লি পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, এই কাজে বিভিন্ন থানাগুলির ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। বসন্ত বিহার থানায় কয়েকজন নাবালিকা ও প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করা হয়েছে। সাউথ ক্যাম্পাস থানা অপহরণ করে নিয়ে যাওয়া শিশুদের খুঁজে পেয়েছে। কাপাসহেরা থানায় একাধিক নিখোঁজ শিশু ও প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই অভিযানে দিল্লি ক্যান্টনমেন্ট, পালাম ভিলেজ, সাগরপুর, সরোজিনী নগরসহ বিভিন্ন থানাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। (Operation Milap)

এর পাশাপাশি অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট (AHTU) এবং ডিস্ট্রিক্ট মিসিং পার্সনস ইউনিট (DMPU) এর মতো সংস্থাগুলি মিলেও বহু শিশু ও প্রাপ্তবয়স্ককে খুঁজে বের করেছে।

পুলিশের মতে, অপারেশন ‘মিলাপ’ শুধুমাত্র খাতায়-কলমে সাফল্যের জন্য নয়। প্রতিদিন শহরের যে সকল শিশু বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা নিখোঁজ হয়ে যান তাদেরকে সুস্থভাবে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই এই কাজের প্রধান লক্ষ্য। (Operation Milap)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment