---Advertisement---
lifezone nursing home

LPG Price Hike: যুদ্ধের আগুনে পুড়ছে রান্নাঘর! এক লাফে ৯৯৩ টাকা বাড়ল বাণিজ্যিক LPG-র দাম

May 1, 2026 12:43 PM
LPG Price Hike
---Advertisement---

মধ্যপ্রাচ্যে চলতে থাকা ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। (LPG Price Hike) তারই সরাসরি প্রভাব পড়ল ভারতে LPG-র দামে। ১ মে থেকে সারা দেশে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে গড়ে ₹৯৯৩ পর্যন্ত বৃদ্ধি করেছে তেল বিপণন সংস্থাগুলি। ফলে ব্যবসায়িক মহলে শুরু হয়েছে তীব্র উদ্বেগ।
তবে সাধারণ গৃহস্থদের জন্য আপাতত স্বস্তির খবর, কারণ ১৪.২ কেজির গৃহস্থালির LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি। পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দামও অপরিবর্তিত রাখা হয়েছে।

কোন শহরে কত হল নতুন দাম?


নতুন মূল্য অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম বেড়ে ₹৩,০৭১.৫০ হয়েছে । কলকাতায় এই দাম দাঁড়িয়েছে ₹৩,২০২। মুম্বইয়ে ₹৩,০২৪ এবং চেন্নাইয়ে ₹৩,২৩৭। মাত্র এক মাস আগেও এই সিলিন্ডারের দাম ছিল অনেকটাই কম। মার্চ মাসে ₹১৪৪ এবং এপ্রিলের শুরুতে প্রায় ₹২০০ বাড়ানোর পর এবার তৃতীয়বার বড়সড় বৃদ্ধি হল। (LPG Price Hike)

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীর উপর যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে LPG-র আমদানি খরচও হু হু করে বাড়ছে।

সবচেয়ে বেশি চাপে হোটেল-রেস্তোরাঁ ব্যবসা


এই মূল্যবৃদ্ধির সরাসরি ধাক্কা পড়তে চলেছে হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকান, বেকারি এবং ক্যাটারিং ব্যবসায়। কারণ এদের অধিকাংশই বাণিজ্যিক LPG-র উপর নির্ভরশীল। (LPG Price Hike) ব্যবসায়ীদের একাংশের দাবি, এত বড় মূল্যবৃদ্ধি টিকিয়ে রাখা কঠিন হবে। ফলে খাবারের দাম বাড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। খাবার ডেলিভারি প্ল্যাটফর্মগুলিতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ছোট ও মাঝারি রেস্তোরাঁ ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।

ধূমপায়ীদের পকেটে চাপ, ১৭% পর্যন্ত দাম বাড়তে চলেছে সিগারেটের: LPG Price Hike: যুদ্ধের আগুনে পুড়ছে রান্নাঘর! এক লাফে ৯৯৩ টাকা বাড়ল বাণিজ্যিক LPG-র দাম

কেন বাড়ছে না গৃহস্থালির LPG-র দাম?


রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতেই সাধারণ গ্রাহকদের জন্য LPG-র দাম অপরিবর্তিত রেখেছে কেন্দ্র। বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলারের উপরে থাকলেও, তেল সংস্থাগুলি পুরনো দামেই জ্বালানি বিক্রি করছে। ফলে বিপুল লোকসানের মুখে পড়ছে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি। সূত্রের খবর, ভোটপর্ব শেষ হওয়ার পর থেকেই জ্বালানির দাম বাড়ানোর চাপ তৈরি হয়েছিল। তবে মূল্যবৃদ্ধি হলে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে বলেই আপাতত সাধারণ মানুষের উপর অতিরিক্ত বোঝা চাপাতে চাইছে না সরকার। গৃহস্থালির LPG-তে স্বস্তি, সাধারণ গৃহস্থালির LPG সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। দিল্লিতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯১৩ টাকা, কলকাতায় ৯৩৯ টাকা, মুম্বইয়ে ৯১২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৯২৮.৫০ টাকা রয়েছে। তবে ১ মে থেকে LPG বুকিং ও ডেলিভারি ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম চালু হয়েছে।

LPG বুকিংয়েও নতুন নিয়ম


১ মে থেকেই LPG বুকিং ও ডেলিভারি নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে। শহরাঞ্চলে এখন থেকে ২১ দিনের বদলে ২৫ দিন পর নতুন সিলিন্ডার বুক করা যাবে। গ্রামাঞ্চলে এই সময়সীমা বেড়ে হতে পারে ৪৫ দিন পর্যন্ত। এছাড়াও চালু হয়েছে বাধ্যতামূলক Delivery Authentication Code (DAC) ব্যবস্থা। সিলিন্ডার বুক করার পর গ্রাহকের মোবাইলে OTP যাবে, যা ডেলিভারির সময় দেখাতে হবে। শুধু ব্লু বুক বা পুরনো রসিদ দেখিয়ে আর সিলিন্ডার পাওয়া যাবে না। উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য আধার-ভিত্তিক e-KYC-ও বাধ্যতামূলক করা হয়েছে। নির্দিষ্ট সময়ে তা সম্পূর্ণ না করলে ভর্তুকি পাওয়ায় সমস্যা হতে পারে বলে জানানো হয়েছে। (LPG Price Hike)

স্ট্রংরুমে মমতা, পাল্টা শুভেন্দুর — ‘নিয়ম বহির্ভূত কিছু করতে পারেননি’: LPG Price Hike: যুদ্ধের আগুনে পুড়ছে রান্নাঘর! এক লাফে ৯৯৩ টাকা বাড়ল বাণিজ্যিক LPG-র দাম

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “LPG Price Hike: যুদ্ধের আগুনে পুড়ছে রান্নাঘর! এক লাফে ৯৯৩ টাকা বাড়ল বাণিজ্যিক LPG-র দাম”

Leave a Comment