সম্প্রতি মুক্তি পেয়েছে ঐতিহাসিক পটভূমিতে তৈরি ছবি ‘Raja Shivaji: Son of Maharashtra’। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করার পাশাপাশি পরিচালনার দায়িত্বও সামলেছেন রিতেশ দেশমুখ। ছবিটি মুক্তির পর থেকেই দর্শকমহল থেকে শুরু করে বলিউডের অন্দরেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন রাখি সাওয়ান্ত। কী বললেন তিনি?
বিভিন্ন সময়ে নানান বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে থাকেন রাখি সাওয়ান্ত। তবে এবার আর সমালোচনা নয়। সম্প্রতি মিডিয়ার মুখোমুখি হয়ে রাখি সাওয়ান্ত এই ছবি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ছবি সকলের দেখা উচিত। তাঁর মতে, রিতেশ দেশমুখ এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন এবং পরিচালক হিসেবেও তাঁর কাজ যথেষ্ট প্রশংসনীয়। রাখির কথায়, ছবির নির্মাণশৈলী, গল্প বলার ধরন এবং আবেগ—সবকিছু মিলিয়ে এটি একটি দেখার মতো সিনেমা। (Raja Shivaji)
এছাড়াও এই ছবিতে সলমন খানের যে বিশেষ ক্যামিও দেখা গেছে তার প্রশংসা করতেও ভোলেননি রাখি। তিনি বলেন, সালমান খানের এই বিশেষ উপস্থিতি ছবিতে বাড়তি আকর্ষণ যোগ করেছে এবং দর্শকদের জন্য এটি একটি বড় চমক।
Exit Poll 2026: বুথ ফেরত সমীক্ষার উপর কতটা নির্ভর করা যায়?
শুক্রবার মুক্তি পেয়েছে, ‘রাজা শিবাজী’। ইতিমধ্যে ভারতে ১১.৩৫ কোটি টাকার ব্যবসাও করে ফেলেছে । ছবিতে ছত্রপতি শিবাজীর জীবন ও সংগ্রামকে বড় পর্দায় তুলে ধরা হয়েছে। ছবিতে রীতেশ দেশমুখ এবং সালমান খানের পাশাপাশি দেখা গেছে জেনেলিয়া দেশমুখ, বিদ্যা বালান, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, শচীন খেদেকর, বোমান ইরানি, ভাগ্যশ্রীসহ একাধিক বলিউড তারকাদের।
সব মিলিয়ে ‘রাজা শিবাজী’ এখন বলিউডে আলোচনার কেন্দ্রবিন্দু। একদিকে যেমন এই ছবি নিয়ে দর্শকদের আগ্রহ বাড়ছে, অন্যদিকে তারকাদের প্রশংসাও ছবির জনপ্রিয়তা বাড়াচ্ছে। (Raja Shivaji)












