মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হারের প্রতিশোধ নিতেই চন্দ্রনাথকে খুন, এমনই দাবি করলেন চন্দ্রনাথের (Chandranath Rath Murder) মা হাসিরানি রথের (Chandranath Rath Murder)। গতকাল রাতেই গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনার প্রায় ১০-১২ ঘণ্টা কেটে গিয়েছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথের বাড়িতে এখন প্রতিবেশিদের ভিড়। ঘোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ছেলের মৃত্যুর পিছনে যারা রয়েছে, তাদের কঠোরতম শাস্তির দাবি করেছেন তিনি। তবে তিনি চান না দোষীদের ফাঁসি হোক।
তিনি বলেন, ‘আমি চাইব না দোষীদের ফাঁসি হোক তবে যাবজ্জীবন হোক এই দাবি রাখছি। শাসক দলের যে সমস্ত নেতারা বলেছিল ৪ তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না সেটাই তারা দেখিয়ে দিল। আমার ছেলের যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু হতো এত কষ্ট হতো না। যেভাবে তৃণমূল কষ্ট দিয়ে মারল তার সাজা পাওয়া উচিত। শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে তার জন্যই প্রতিশোধ আমার ছেলেকে দিতে হলো”।
এই ঘটনায় তাঁর অভিযোগের তির তৃণমূলের দিকে। তিনি বলেন, “শাসক দলের যারা নানা উস্কানিমূলক মন্তব্য করছিল, যারা বলছিল যে ৪ তারিখের পর দিল্লির বাবারাও রক্ষা করতে পারবে না, ৪ তারিখের পর তারা সেটাই করে দেখিয়েছে। আমার ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত, তাহলে আমার এত দুঃখ হতো না। দুষ্কৃতকারীরা যেভাবে আমার ছেলেকে নির্যাতন করে মেরে ফেলেছে, এই সবই তৃণমূলের বানানো গল্প। শুভেন্দু বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর পর থেকেই আমার পরিবার এমন বিপদের সম্মুখীন হচ্ছে। ভবানীপুর, চণ্ডীপুর, নন্দীগ্রাম বিধানসভার দায়িত্বে ছিল। তবে পর্দার আড়ালে কাজ করত কোনও রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না’
চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, কোন আধিকারিকেরা এই তদন্তকারী দলে রয়েছেন, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয় (Chandranath Rath Murder)।











