---Advertisement---
lifezone nursing home

Suvendu Adhikari: মাধ্যমিকে কৃতীদের শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী, অভিনন্দন মমতারও

May 8, 2026 4:20 PM
Suvendu Adhikari
---Advertisement---

আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক ২০২৬ এর ফলাফল। পরীক্ষার ৮৪ দিনের মাথায় হলো রেজাল্ট আউট। এই বছর পাশের হার ৮৬.৮৩%। যা আগের বছরের থেকে বেশি। মাধ্যমিকের মেধাতালিকায় এবার জায়গা করে নিয়েছেন ১৩১ জন কৃতী। তবে প্রথম দশে জায়গা পায়নি কলকাতা।

পাশের হারে নিরিখে কলকাতাকে ছাপিয়ে গিয়েছে জেলাগুলি। জেলার দিক থেকে পাশের হারে এগিয়ে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, তৃতীয়স্থানে রয়েছে কলকাতা। (Suvendu Adhikari)

ফল প্রকাশের পর থেকেই আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশীদের থেকে শুভেচ্ছাবার্তা পাচ্ছেন কৃতী শিক্ষার্থীরা। এক্স হ্যান্ডেলে পোস্ট করে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, জীবনের সব পরীক্ষায় তোমরা সফল ভাবে উত্তীর্ণ হও এই কামনা করি। যাদের ফল প্রত্যাশিত হয়নি, মনোবল ধরে রাখতে হবে, আগামী দিনে অনেক সাফল্য অপেক্ষা করছে।সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভকামনা ও অনেক আশীর্বাদ রইলো।”

Madhyamik Results: মাধ্যমিকের মেধাতালিকার কৃতীরা কীভাবে পেলেন সাফল্য? ভবিষ্যতে কি হতে চান তারা?

শুভেন্দুর পাশাপাশি প্রতিবারের মতোই এবারও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে পোস্ট করে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি এবং চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা দিয়েছিলেন ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যাই ছিল বেশি। মোটের ওপর সুষ্ঠু ভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছিল। পাশের হার বাড়াতে খুশি মধ্যশিক্ষা পর্ষদও। (Suvendu Adhikari)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment