---Advertisement---
lifezone nursing home

Anindita Chatterjee India Book Of Records: চোখের পলকে বললেন বাইবেলের ৬৬টি বইয়ের নাম, রেকর্ড বইয়ে জায়গা শিলিগুড়ির অনিন্দিতার

May 10, 2026 5:03 PM
---Advertisement---

মাত্র ৩০.৫০ সেকেন্ডে পবিত্র বাইবেলের ৬৬টি বইয়ের নাম নির্ভুলভাবে বলে India Book of Records-এ জায়গা করে নিলেন শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা অনিন্দিতা চট্টোপাধ্যায়। ৫৩ বছর বয়সে এই কৃতিত্ব অর্জন করে তিনি শুধু রেকর্ডই গড়লেন না, বয়সকে যে ইচ্ছাশক্তির সামনে হার মানতেই হয়, সেই বার্তাও দিলেন সকলকে। ইতিমধ্যেই “India Book of Records”-এর তরফে তাঁকে ‘IBR Achiever’ সম্মানে ভূষিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, এর আগে এই রেকর্ড ছিল ৩৬ সেকেন্ডে। সেই রেকর্ডধারীর বয়সও ছিল তুলনায় অনেক কম। ফলে অনিন্দিতার এই সাফল্য ঘিরে শিলিগুড়ির সাংস্কৃতিক মহলেও শুরু হয়েছে ব্যাপক চর্চা। (Anindita Chatterjee India Book Of Record)

ছোটবেলা থেকেই গান ও নাচের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন অনিন্দিতা। বর্তমানে তিনি শিলিগুড়ির পরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে সঙ্গীতচর্চার পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি। রবীন্দ্রসঙ্গীত, নৃত্য এবং সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ইতিমধ্যেই একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। বিভিন্ন বিশিষ্ট মানুষের কাছে তালিম নিয়ে নিজেকে গড়ে তুলেছেন এই শিল্পী। (Anindita Chatterjee India Book Of Record)

তবে তাঁর আগ্রহের পরিধি শুধু সংগীতেই সীমাবদ্ধ নয়। ধর্মীয় সাহিত্যচর্চাতেও সমান মনোযোগ রয়েছে অনিন্দিতার। দীর্ঘদিন ধরে বাইবেল নিয়ে গবেষণা ও অনুশীলন করছেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বই লেখার পরিকল্পনাও রয়েছে তাঁর। পরিচিতদের মতে, নিজেকে প্রতিনিয়ত নতুনভাবে গড়ে তোলার ইচ্ছাই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

এই স্বীকৃতি প্রসঙ্গে অনিন্দিতা চট্টোপাধ্যায় বলেন, “দীর্ঘদিনের অনুশীলন, ধৈর্য এবং একাগ্রতার ফল এই সাফল্য। আমি কখনও মনে করিনি বয়স কোনও বাধা হতে পারে। বরং প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেছি। আগামী দিনে আবারও নিজের রেকর্ড ভাঙতে চাই।” তিনি আরও জানান, ইতিমধ্যেই “World Book of Records”-এ নাম তোলার প্রস্তুতি শুরু করেছেন। এখন তাঁর লক্ষ্য, মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে “Holy Bible” এর ৬৬টি বইয়ের নাম সম্পূর্ণ বলা। (Anindita Chatterjee India Book Of Record)

শিলিগুড়ির সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ অনিন্দিতা চট্টোপাধ্যায়ের এই সাফল্যে খুশির হাওয়া শহরজুড়ে। শিল্প, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মিশেলে তিনি যেন নতুন করে বুঝিয়ে দিলেন, কঠোর সাধনা থাকলে অসম্ভব বলেও কিছু থাকে না।

আরও পড়ুন :Telengana Shiv Temple Demolished: স্কুল নির্মাণে ভাঙা হলো ৮০০ বছরের প্রাচীন শিব মন্দির, বিতর্ক তেলঙ্গানার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment