বাংলায় পরিবর্তন। ঘাসফুল ঝরে বাংলার বুকে ফুটেছে পদ্ম। বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা চালু করার ঘোষণা করেছে। আজই প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই রাজ্যে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালুর কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিমা চালু হলে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন প্রকল্পে নথিভুক্তরা। রাজ্যে কারা এই সুবিধা পাওয়ার যোগ্য, কারা এই স্কিমের সুবিধা পাবেন না? রইল বিস্তারিত-
গ্রামীণ এলাকার জন্য কী যোগ্যতা লাগে
১. গ্রামীণ এলাকায় যাদের শুধুমাত্র একটি কাঁচা ঘর (মাটির দেওয়াল ও চাল) আছে, তাঁরা পাবেন সুবিধা।
২. পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনও সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে আবেদনের যোগ্য।
৩. পরিবারের প্রধান যদি একজন মহিলা হন, সেখানে কোনও প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য না থাকে।
৪. তফশিলি জাতি (SC) বা তফশিলি উপজাতি (ST) ভুক্ত পরিবার পাবে সুবিধা।
৫. ভূমিহীন পরিবার, যাদের আয়ের প্রধান উৎস কায়িক শ্রম তারা পাবে।
৬. পরিবারে যদি কোনও বিশেষভাবে সক্ষম (দিব্যাঙ্গন) সদস্য থাকেন ও দেখাশোনা করার মতো কোনও সুস্থ সদস্য না থাকেন।
শহর অঞ্চলের জন্য কী যোগ্যতা লাগবে। শহরাঞ্চলে পেশার ভিত্তিতে মূলত এই সুবিধা দেওয়া হয়। যেমন:
রাস্তার হকার, মুচি বা ফেরিওয়ালা।
পরিচারিকা (Domestic workers)
আবর্জনা সংগ্রহকারী (Ragpickers)
নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি।
রিকশাচালক বা পরিবহণ শ্রমিক।
দোকানের কর্মচারী, ঝাড়ুদার বা মালি।
তবে ২০২৪-২৫ সালের আপডেট অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী দেশের সমস্ত প্রবীণ নাগরিক এই সুবিধার আওতায় আসবেন। এক্ষেত্রে তাঁদের পরিবারের আর্থিক অবস্থা যাই হোক না কেন, তাঁরা আলাদাভাবে ৫ লক্ষ টাকার কভারেজ পাবেন।
কারা এই সুবিধা পাবেন না ?
১. যাদের নিজস্ব পাকা বাড়ি আছে।
২. যাদের বাড়িতে টু-হুইলার, থ্রি-হুইলার বা ফোর-হুইলার (গাড়ি) আছে।
৩. সরকারি চাকরিজীবী বা মাসে ১০,০০০ টাকার বেশি আয় করেন এমন পরিবার।
৪. যাদের কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট ৫০,০০০ টাকার উপরে।
৫. যারা আয়কর (Income Tax) জমা দেন।
কী কী সুবিধা পাওয়া যায় এই বিমায়?
আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন-আরোগ্য যোজনায়-
১. মেডিক্যাল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ।
২. হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসা ও সেবা-শুশ্রষার খরচ।
৩. হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ।
৪. নন-ইনটেনসিভ ও ইনটেনসিভ কেয়ার (ICU) সার্ভিস।
৫. ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ।
৬. মেডিক্যাল ইমপ্ল্যান্ট।
৭. হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ।
৮. হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ।











2 thoughts on “Ayushman Bharat : রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত, আপনি পাবেন? জেনে নিন আবেদনে শর্ত”