---Advertisement---
lifezone nursing home

Annapurna Bhandar: অপেক্ষার অবসান, জুন মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা

May 11, 2026 6:47 PM
Annapurna Bhandar
---Advertisement---

শেষ পর্যন্ত ঘোষণা করা হলো ‘অন্নপূর্ণা ভান্ডার’ শুরুর দিনক্ষণ। জুন মাস থেকে ধাপে ধাপে মিলবে অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা। প্রত্যেক মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে এই টাকা। যারা ‘লক্ষ্মীর ভান্ডার’ এর টাকা পেতেন সকলেই এই ‘অন্নপূর্ণা ভান্ডার’ এর টাকা পাবেন। আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে ২০২১ সালে সেপ্টেম্বর মাস থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘লক্ষ্মীর ভান্ডার’ নামে একটি প্রকল্প শুরু করেন। এই প্রকল্পের আওতায় ২৫ বছর থেকে শুরু করে ৬০ বছর পর্যন্ত সমস্ত মহিলারা মাসিক ৫০০ টাকা করে ভাতা পেতেন। পরবর্তীতে সেই টাকার অঙ্ক বাড়িয়ে ১০০০ টাকা এবং সম্প্রতি ১৫০০ অব্দি করা হয়েছিল। তবে বঙ্গে বিজেপি সরকার আসার আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন পদ্ম শিবির এলে বাংলায় চালু হবে ‘অন্নপূর্ণা ভান্ডার’। আর দেড় হাজার নয় বরং মহিলারা পাবেন মাসিক ৩০০০ টাকা। (Annapurna Bhandar)

নতুন সরকার গঠনের পর থেকেই সকলের মনে তাই প্রশ্ন ছিল কবে থেকে এই টাকা মিলবে? চলতি মাসে এখনও পর্যন্ত ‘লক্ষ্মীর ভান্ডারের’ টাকা কারও অ্যাকাউন্টে ঢোকেনি। কাজেই সকলের মনে সন্দেহ তৈরি হয়েছিল ‘অন্নপূর্ণা ভান্ডার’ আদৌ মিলবে তো?

তবে এবার আর সন্দেহ নেই। আজ সকালে বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন পুরনো সরকারের শুরু করা সমস্ত প্রকল্পই চালু থাকবে। এবার সরকারিভাবে ঘোষণা করে ‘অন্নপূর্ণা ভান্ডারের’ সূচনার কথাও জানিয়ে দিল বিজেপি সরকার। আগামী জুন মাস থেকে মিলবে এই টাকা। যদিও এই টাকা পেতে গেলে নতুন করে কোনও অ্যাপ্লিকেশন পদ্ধতি অনুসরণ করতে হবে কিনা বা বয়সসীমা কোনও পরিবর্তন হবে কিনা সে বিষয়ে এখনো কোনো গাইডলাইন মেলেনি। (Annapurna Bhandar)

Ayushman Bharat : রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত, আপনি পাবেন? জেনে নিন আবেদনে শর্ত

অন্নপূর্ণা ভান্ডারের পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পও ধাপে ধাপে শুরু হবে এই জুন থেকেই। আগামী মাস থেকেই সরকারি বসে মহিলাদের ভাড়াও লাগবে না। এছাড়াও এদিন বিধায়কদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলা শাসকদের নির্দেশ দেন পঞ্চায়েত এবং পৌরসভার কাজ যেন থেমে না থাকে অবিলম্বে পঞ্চায়েতের দায়িত্বে যারা ছিলেন তাদের কাজও শুরু করতে হবে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment