সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব-এর ছোট ছেলে প্রতীক যাদব (Prateek Yadav Death) মারা গিয়েছেন। বুধবার সকালে লখনউয়ে তাঁর মৃত্যু হয়। (Prateek Yadav Death) তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এর সৎ ভাই এবং বিজেপি নেত্রী অপর্ণা যাদব-এর স্বামী ছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রতীক (Prateek Yadav Death)। কয়েক সপ্তাহ আগে তাঁকে লখনউয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই সময় তাঁকে দেখতে গিয়েছিলেন অখিলেশ যাদবও। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাঁকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে লখনউয়ের সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে প্রতীকের অকালমৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তাই বিষয়টি নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। বুধবারই প্রতীকের দেহের ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।
প্রতীক যাদব (Prateek Yadav Death) সরাসরি রাজনীতিতে সক্রিয় না থাকলেও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে রিয়েল এস্টেট এবং ফিটনেস ব্যবসার সঙ্গে যুক্ত হন। লখনউয়ে ‘দ্য ফিটনেস প্ল্যানেট’ নামে একটি জিমও পরিচালনা করতেন তিনি। পাশাপাশি পশু সুরক্ষা ও পথকুকুরদের উদ্ধার ও পরিচর্যার কাজেও যুক্ত ছিলেন। তাঁর সংস্থা ‘জীব আশ্রয়’ দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছে।
প্রতীকের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছে সমাজবাদী পার্টি। এক্স হ্যান্ডেলে দল লিখেছে, “প্রতীক যাদবের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। ঈশ্বর তাঁর আত্মার শান্তি কামনা করুন।”
এদিকে, প্রতীক যাদবের (Prateek Yadav Death) দেহের ময়নাতদন্ত করা হবে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটি বা কেজিএমইউ-র মর্গে। সূত্রের খবর, গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের নেতৃত্ব দেবেন ডাঃ মৌসুমী সিং, চিকিৎসক অনুপ কুমার রায়পুরিয়া এবং ডাঃ ফাতিমা হর্ষ। হাসপাতাল চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত রয়েছেন অপর্ণা যাদবের ভাই অমন বিষ্টও।
SBI ATM কাউন্টারে সেলুন, ভাইরাল হতেই যা করল স্টেট ব্যাঙ্ক: Prateek Yadav Death: মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন মুলায়েমের ছোট ছেলে প্রতীক,অকালমৃত্যু ঘিরে রহস্য











