---Advertisement---
lifezone nursing home

PM Narendra Modi: দেশবাসীকে বার্তা দিতে নিজের কনভয় অর্ধেক করলেন মোদি, বাড়ছে EV ব্যবহারও

May 13, 2026 2:10 PM
PM Narendra Modi
---Advertisement---

ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং সম্ভাব্য অর্থনৈতিক চাপের মধ্যেই দেশবাসীকে মেপে খরচের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুধু বক্তব্যেই নয়, এবার সেই বার্তা বাস্তবে কার্যকর করতেও উদ্যোগী হলেন তিনি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) নির্দেশে তাঁর SPG কনভয়ের গাড়ির সংখ্যা ৫০ শতাংশ কমানো হচ্ছে এবং ধাপে ধাপে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি বা EV ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে।

সূত্র অনুযায়ী, স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা SPG-কে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে নিরাপত্তার কোনও রকম ঘাটতি না রেখেই কনভয়ের আকার ছোট করা হয়। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি, নতুন গাড়ি না কিনে সেটাকে যতটা সম্ভব EV ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়েছে।

এই সিদ্ধান্তের বিশেষ তাৎপর্য রয়েছে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে। ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ভারত যেহেতু বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে, তাই আন্তর্জাতিক বাজারে দামের বৃদ্ধি সরাসরি দেশের অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার ভান্ডারের উপর চাপ তৈরি করতে পারে। সেই কারণেই প্রধানমন্ত্রী (PM Narendra Modi) এখন থেকেই জ্বালানি সাশ্রয় ও খরচ কমানোর বার্তা দিচ্ছেন।

সম্প্রতি হায়দরাবাদে এক বিজেপি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) দেশবাসীর কাছে একাধিক আবেদন জানান। তিনি বলেন, অপ্রয়োজনীয় বিদেশ সফর আপাতত এড়িয়ে চলা উচিত। একইসঙ্গে এক বছরের জন্য সোনা কেনা কমানোরও আবেদন জানান তিনি, যাতে দেশের বৈদেশিক মুদ্রার উপর অতিরিক্ত চাপ না পড়ে। তাঁর কথায়, “সঙ্কটের সময়ে দায়িত্বশীল ব্যবহারই দেশের শক্তি বাড়ায়।”

শুধু তাই নয়, পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমাতে তিনি সাধারণ মানুষকে মেট্রো রেল ব্যবহার, কারপুলিং, EV ব্যবহারের দিকে ঝুঁকতে বলেন। প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর উপরও জোর দেওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, ভোজ্য তেলের অপচয় কমানো, রাসায়নিক সারের ব্যবহার হ্রাস এবং স্বদেশি পণ্যের ব্যবহার বাড়ানোর কথাও বলেন তিনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রধানমন্ত্রী (PM Narendra Modi) নিজে কনভয় ছোট করে এক ধরনের প্রতীকী বার্তা দিতে চেয়েছেন— সরকার শুধু সাধারণ মানুষকে উপদেশ দিচ্ছে না, নিজেরাও একই পথে হাঁটছে। ইতিমধ্যেই বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও সরকারি কনভয় ছোট করার উদ্যোগ নিয়েছেন বলে সূত্রের দাবি। কেন্দ্রীয় মন্ত্রী সি আর পাতিলও এই প্রচেষ্টার অংশ হিসেবে এসকর্ট গাড়ি ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকেও জ্বালানি সাশ্রয়ের উপায় খতিয়ে দেখতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যে বার্তা দিচ্ছেন, তার মূল লক্ষ্য হলো ভবিষ্যতের সম্ভাব্য অর্থনৈতিক ধাক্কার জন্য দেশকে মানসিক ও বাস্তবিকভাবে প্রস্তুত করা। কারণ আন্তর্জাতিক সঙ্কট দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনেও পড়তে পারে। তাই এখন থেকেই সঞ্চয়, সংযম এবং বিকল্প শক্তির ব্যবহারের উপর জোর বাড়াতে চাইছে কেন্দ্র।

 ‘বড় ধাক্কা আসছে’, ভারতের ভবিষ্যৎ নিয়ে ওয়ার্নিং উদয় কোটাকের: PM Narendra Modi: দেশবাসীকে বার্তা দিতে নিজের কনভয় অর্ধেক করলেন মোদি, বাড়ছে EV ব্যবহারও

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment