---Advertisement---
lifezone nursing home

Defence Factory: ভারতের সামরিক শক্তিতে বড় পদক্ষেপ, শিরডিতে উদ্বোধন ডিফেন্স কারখানার

May 15, 2026 10:49 AM
Defence Factory
---Advertisement---

মহারাষ্ট্রের আহিল্যানগর জেলার শিরডিতে ২৩ মে উদ্বোধন হতে চলেছে অত্যাধুনিক ডিফেন্স কারখানা (Defence Factory)। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্সের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ এবং চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান-এরও।

NIBE Limited-এর উদ্যোগে তৈরি এই প্রতিরক্ষা কারখানাটি (Defence Factory) ২০০ একর জমির উপর গড়ে উঠেছে। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গণেশ নিবে জানান, এখানে বছরে প্রায় ৫ লক্ষ আর্টিলারি শেল বা কামানের গোলা তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি ড্রোন, বিস্ফোরক, অ্যারোস্পেস সরঞ্জাম এবং অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থাও উৎপাদন করা হবে। মাত্র ১২ মাসের মধ্যেই প্রায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে। এই কারখানার (Defence Factory) সবচেয়ে বড় প্রভাব পড়বে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে। বর্তমানে ভারত ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের আওতায় বিদেশি অস্ত্র ও গোলাবারুদের উপর নির্ভরতা কমানোর দিকে জোর দিচ্ছে। শিরডির এই ইউনিট সেই লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতি বা সীমান্ত সংঘর্ষের সময় দ্রুত গোলাবারুদ উৎপাদন ও সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এই কারখানা ভারতীয় সেনাবাহিনীর জন্য বড় সহায়ক হবে।

NIBE Group দাবি করেছে, তারা ৩০০ কিলোমিটার রেঞ্জের একটি স্বদেশি ইউনিভার্সাল রকেট লঞ্চারও তৈরি করেছে, যা ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিতে নতুন সংযোজন হতে পারে। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহৃত পিনাকা রকেট সিস্টেমের রেঞ্জ প্রায় ৭০ কিলোমিটার। ফলে নতুন প্রযুক্তি ভবিষ্যতে ভারতের আক্রমণ ও প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করতে পারে। শুধু সামরিক শক্তিই নয়, অর্থনৈতিক দিক থেকেও এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারখানার (Defence Factory) মাধ্যমে প্রায় ২,০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান হবে। পাশাপাশি MSME বা ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিও বড় সুযোগ পাবে। প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশেও রপ্তানি করা হবে বলে জানিয়েছে সংস্থা।

মহারাষ্ট্র সরকারের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাতিল বলেন, “শিরডিকে দেশের অন্যতম বড় প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলাই লক্ষ্য।” তাঁর মতে, ভক্তি ও শক্তির মিলনস্থল হিসেবেই ভবিষ্যতে নতুন পরিচয় পাবে শিরডি।

মিলবে না ইচ্ছামতো পেট্রোল-ডিজেল, বড় সিদ্ধান্ত নিল এই রাজ্য: Defence Factory: ভারতের সামরিক শক্তিতে বড় পদক্ষেপ, শিরডিতে উদ্বোধন ডিফেন্স কারখানার


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Defence Factory: ভারতের সামরিক শক্তিতে বড় পদক্ষেপ, শিরডিতে উদ্বোধন ডিফেন্স কারখানার”

Leave a Comment