পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) সংক্ষিপ্ত সফরে গিয়ে দেশের জ্বালানি নিরাপত্তা ও কৌশলগত সম্পর্ককে অনেকটাই মজবুত করলেন। আবু ধাবিতে UAE প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ফ্রেমওয়ার্ক চুক্তি, স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভে ৩ কোটি ব্যারেল তেল সংরক্ষণ এবং মোট ৫ বিলিয়ন ডলারের বিনিয়োগসহ একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। (India-UAE Talks)
প্রধানমন্ত্রী মোদি হরমুজ প্রণালীকে ‘মুক্ত, উন্মুক্ত ও নিরাপদ’ রাখার ওপর জোর দিয়ে বলেন, UAE-তে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা করছি। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রেসিডেন্টকে ‘আমার ভাই’ সম্বোধন করে তিনি বলেন, “বর্তমান সংকটে UAE-র সংযম ও সাহসী নেতৃত্বের প্রশংসা করি। ভারত UAE-র পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।” পশ্চিম এশিয়ায় শান্তি ফিরিয়ে আনতে ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত বলেও জানান তিনি। (India-UAE Talks)
সফরের শুরুতে প্রেসিডেন্ট নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে মোদিকে গার্ড অব অনার দেন। এমিরেটস এয়ারফোর্সের যুদ্ধবিমান তাঁর বিমানকে বিশেষ এসকর্ট করে। সোশ্যাল মিডিয়ায় মোদি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে লেখেন, UAE ভারতীয় সম্প্রদায়কে পরিবারের সদস্যের মতো দেখাশোনা করে।
ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভস লিমিটেড (আইএসপিআরএল) ও আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি)-র মধ্যে নতুন চুক্তির ফলে ভারতের পেট্রোলিয়াম রিজার্ভে UAE-র ৩০ মিলিয়ন ব্যারেলে জ্বালানি মজুত করা হবে। উল্লেখ্য, ভারত হলো প্রথম দেশ যাদের সঙ্গে UAE হলো জ্বালানি মজুত করা নিয়ে চুক্তি করল। ২০১৮ সালে ম্যাঙ্গালুরুর ISPRL-এর প্রথমে ৫ মিলিয়ন ব্যারেলের চুক্তি হয়েছিল। এছাড়া আইওসিএল ও এডিএনওসির মধ্যে দীর্ঘমেয়াদি এলপিজি সরবরাহ চুক্তি হয়েছে। গত বছর UAE ভারতের চতুর্থ বৃহত্তম অপরিশোধিত তেল সরবরাহকারী (প্রায় ১১ শতাংশ) এবং সবচেয়ে বড় এলপিজি সরবরাহকারী (প্রায় ৪০ শতাংশ) ছিল। দুই দেশ গ্যাস রিজার্ভ নিয়েও কাজ করবে। (India-UAE Talks)
UAE মোট ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে আবু ধাবি ইনভেস্টমেন্ট অথরিটি (এডিআইএ) ও ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট ফান্ড (এনআইআইএফ)-এর মাধ্যমে পরিকাঠামোয় ১ বিলিয়ন, এমিরেটস এনবিডি ব্যাঙ্কের মাধ্যমে আরবিএল ব্যাঙ্কে ৩ বিলিয়ন এবং ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির মাধ্যমে সাম্মান ক্যাপিটালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। গুজরাতের ভাদিনারে জাহাজ মেরামতি ক্লাস্টার গড়ে তোলার সিদ্ধান্তও হয়েছে।
দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক ডিফেন্স পার্টনারশিপের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা ও তথ্য বিনিময়ে সহযোগিতা বাড়ানো হবে। (India-UAE Talks)
প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ বলেন, শক্তি ও প্রযুক্তিখাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। দুই নেতাই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন।
যৌথ অভিযানে নিহত আইসিস-এর ‘দ্বিতীয় শীর্ষ নেতা’ আবু বিলাল আল-মিনুকি, দাবি ট্রাম্পের













1 thought on “India-UAE Talks: ৩০ মিলিয়ন ব্যারেল তেলের রিজার্ভ থেকে LPG নিয়ে কাজ, নতুন উচ্চতায় ভারত-UAE সম্পর্ক”