---Advertisement---
lifezone nursing home

IPL 2026: স্লো ওভারের খেসারত, বড় জরিমানার কবলে ঋষভ পন্থ

May 16, 2026 3:34 PM
Rishabh Pant
---Advertisement---

আইপিএল ২০২৬-এ মাঠের লড়াই যতই জমে উঠছে, ততই বাড়ছে খেলোয়াড়দের জরিমানার ঘটনাও। সেই তালিকায় নাম জুড়ল ঋষভ পন্থের। সম্প্রতি লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ককে ম্যাচের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জরিমানা করেছে BCCI। চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ম্যাচে স্লো ওভার রেটের কারণেই এই শাস্তি পেতে হয়েছে তাঁকে। (IPL 2026)

শুক্রবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে CSK এর বিরুদ্ধে মাঠে নেমেছিল লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি পন্থের দল। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এই ধরনের অপরাধের জন্য দলের অধিনায়ককেই দায় নিতে হয়। ফলে প্রথমবার এই অপরাধ করায় পন্থকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হয়েছে।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থকে জরিমানা করা হয়েছে, কারণ তাঁর দল ন্যূনতম ওভার রেট বজায় রাখতে ব্যর্থ হয়েছে।” বোর্ড আরও জানিয়েছে, এটি চলতি মরসুমে লখনউয়ের জন্য প্রথম স্লো ওভার রেটের ঘটনা ঘটল, তাই জরিমানার অঙ্কটি আপাতত ১২ লক্ষ টাকাতেই সীমাবদ্ধ করা হয়েছে। (IPL 2026)

তবে শুধু পন্থ একাই নন, এবার আইপিএলে একাধিক অধিনায়ক একই কারণে জরিমানার মুখে পড়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি একাধিক টিম, ফলে জরিমানার টাকা গুনতে হয়েছে অধিনায়কদের। সেই তালিকায় রয়েছেন শুভমন গিল, ঋতুরাজ গাইকওয়ার্ড, হার্দিক পান্ডিয়া, অজিঙ্ক রাহানে এবং পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারও।

Lucknow University: ‘ডার্লিং, তোমার জন্য…’, ছাত্রীকে কুপ্রস্তাব ও প্রশ্নফাঁস, গ্রেফতার লখনৌ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক

যদিও এই ম্যাচে নিয়ম ভাঙলেও CSK এর বিরুদ্ধে ৭ উইকেটের জয় হাসিল করেছে লখনৌ। যদিও চলতি মরশুমে পয়েন্ট টেবিলের একদম নীচে রয়েছে লখনৌ। তবে ম্যাচ শেষে পন্থ বলেন, পুরো দল একসঙ্গে পরিকল্পনা মেনে খেলেছে বলেই এই জয় এসেছে। কঠিন মরসুমের মধ্যেও ক্রিকেটারদের মানসিকতা এবং দায়িত্ববোধে তিনি খুশি বলেও জানান। এই ম্যাচ জিতে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল। (IPL 2026)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment