শুভেন্দু অধিকারীর থেকে বাংলায় আর কেউ ভালো মুখ্যমন্ত্রী হতে পারেন না। দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের উন্নয়নে একাধিক পদক্ষেপ করে চলেছেন তিনি। আগামিদিনে আরও এমন ভালো কাজ করবেন তিনি, এমনটাই মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। (Suvendu Adhikary with Mithun Chakroborty)
শনিবার মিঠুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে রাজারহাট নিউটাউনে মিঠুনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথা হয়। (Suvendu Adhikary with Mithun Chakroborty)
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, মিঠুনদা আমার সঙ্গে সাক্ষাৎ করার সময় চেয়েছিলেন। তখনই ওনাকে বলি আপনি কেন আসবেন। আমি আপনার সঙ্গে দেখা করব। শুভেন্দুর কথায়, “আপনার তৈরি করা মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে।” শুভেন্দুর মুখ থেকে একথা শোনার পর মিঠুনকে জড়িয়ে ধরেন শুভেন্দু। (Suvendu Adhikary with Mithun Chakroborty)
“আসলে আমাকে মুখ্যমন্ত্রী করার জন্য যে মানুষগুলো লড়াই করেছেন তাঁদের মধ্যে মিঠুন চক্রবর্তী প্রথম সারিতে। বাংলার মানুষের ভোটে জয়যুক্ত হয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছি। মিঠুন চক্রবর্তী সহ দলের যে মানুষগুলো প্রথম সারিতে থেকে সাহায্য করেছেন তাদের কাছে আমি ঋণী। ওনাদের মতো মানুষের আশীর্বাদ আমার কাছে অনেক জরুরি।”
বিধানসভা ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বিজেপির হয়ে প্রচার করেছিলেন মিঠুন। শুভেন্দু জানান, সেই প্রচার পর্বে কাজের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার সেগুলো পূরণ করার পালা। সেই সংক্রান্ত আলোচনাই হয়েছে দু’জনের বৈঠকে। শুভেন্দুকে পাশে নিয়ে মিঠুন বলেন, ‘‘যেখানে যা প্রতিশ্রুতি দিয়েছি, সব পূরণ করব। মুখ্যমন্ত্রী আমাকে যে কাজ করতে বলবেন, তা অনুসরণ করব।’’
রবিদা’-র হাতের পাঞ্জাবিতে শপথ, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে আবেগে ভাসলেন কাঁথির প্রবীণ দর্জি










