রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দাবদাহে পুড়ছে দেশ, ২৮ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের

Severe Heat Wave
---Advertisement---

দেশজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা পৌঁছে গিয়েছে প্রায় ৪৮ ডিগ্রির ঘরে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) আগামী ২৮ মে পর্যন্ত দেশজুড়ে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। (Severe Heat Wave)

সবচেয়ে খারাপ পরিস্থিতি উত্তরপ্রদেশের বান্দায়। সেখানে গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.৬ ডিগ্রি সেলসিয়াস। দিল্লি-এনসিআর এলাকাতেও গরমে হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে রাজধানীতে তাপমাত্রা ৪৪ থেকে ৪৫ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। খুব একটা স্বস্তির সম্ভাবনা আপাতত নেই। একই ছবি রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা এবং মধ্যপ্রদেশেও। পঞ্জাব ও হরিয়ানার একাধিক শহরে তাপমাত্রা ৪৬ ডিগ্রির উপরে পৌঁছেছে। চণ্ডীগড়েও তীব্র গরমে জনজীবন প্রায় বিপর্যস্ত। IMD জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও পশ্চিম উত্তরপ্রদেশে ২৭ মে পর্যন্ত এই তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে।

মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলেও পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। চন্দ্রপুর জেলার ব্রহ্মপুরীতে তাপমাত্রা উঠেছে ৪৭.২ ডিগ্রিতে, যা দেশের অন্যতম সর্বোচ্চ। ওয়ার্ধা, অমরাবতী, গড়চিরোলি, নাগপুর ও যবতমালেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৫ ডিগ্রি বেশি রেকর্ড হয়েছে। একাধিক জেলায় লাল এবং কমলা সতর্কতাও জারি করা হয়েছে। (Severe Heat Wave)

শুধু উত্তর বা পশ্চিম ভারত নয়, পূর্ব ও দক্ষিণ ভারতের একাধিক এলাকাতেও এই তাপপ্রবাহের প্রভাব পড়েছে। ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতেও চরম গরমের সতর্কতা রয়েছে। অন্ধ্রপ্রদেশের পিডুগুরাল্লায় তাপমাত্রা পৌঁছেছে ৪৮.১ ডিগ্রিতে। এই তাপপ্রবাহ এবার হিমালয় সংলগ্ন তুলনামূলক ঠান্ডা এলাকাতেও প্রভাব ফেলছে। আবহাওয়াবিদদের মতে, এমন অস্বাভাবিক আবহাওয়া ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের বড় ইঙ্গিতও হতে পারে।

এই পরিস্থিতির মোকাবিলা করতে IMD কর্তৃক কিছু বিশেষ পাথর কথা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে দুপুরের রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত জল খাওয়া এবং প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকার কথাও বলা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, তীব্র গরমে হিটস্ট্রোক ও গরমজনিত অসুস্থতার আশঙ্কা অত্যন্ত বেশি। কাজেই যতটা সম্ভব বাইরে বেরোনো এড়িয়ে চলাই ভালো। (Severe Heat Wave)

এদিকে, তাপপ্রবাহের জেরে বিদ্যুতের চাহিদাও রেকর্ড ছুঁয়েছে। দেশের বিভিন্ন শহরে ইতিমধ্যেই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার এবং দীর্ঘস্থায়ী গরম এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

দক্ষিণবঙ্গে চলবে অস্বস্তিকর আবহাওয়া, উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “দাবদাহে পুড়ছে দেশ, ২৮ মে পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দফতরের”

Leave a Comment