রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পাকিস্তানের জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে ১৬, জখম ৩০

Pakistan
---Advertisement---

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান (Pakistan)। আত্মঘাতী হামলা চালানো হলো জাফর এক্সপ্রেসে। রবিবার সকালে কোয়েট্টার চমন ফাটকের কাছে রেল লাইন লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। আর সেই বিস্ফোরণের তীব্রতায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় জাফর এক্সপ্রেস। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, এই ভয়াবহ হামলায় মৃত্যু হয়েছে অন্ত ১৬ জনের। জখম হয়েছেন ৩০ জনেরও বেশি মানুষ। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, জাফর এক্সপ্রেসের বেশ কয়েকটি কামরা রেললাইন থেকে ছিটকে যায়। লাইনের পাশে দাউ দাউ করে আগুন ধরে যায়। ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

কোয়েট্টা পুলিশের তরফে বলা হয়েছে, রবিবার সকালে যখন ট্রেনটি কোয়েট্টা ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে যাচ্ছিল, ঠিক তখনই রেললাইনের পাশে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের পরই বিপর্যয় নেমে আসে ওই এলাকায়। এদির ওদিক ছিটকে চলে যায় রেলের কামরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ও পাকিস্তানি সেনা গিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধার করে কোয়েট্টা সিভিল হাসপাতালে ভর্তি করে। তবে বোমার তীব্র আঘাতে আশেপাশের বেশ কিছু ভবনের জানলার কাচ ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে পাকিস্তানের আধা সামরিক বাহিনী।

পাকিস্তানের দীর্ঘ দূরত্বের একটি যাত্রিবাহী ট্রেন জাফর এক্সপ্রেস। এই ট্রেন বালুচিস্তানের কোয়েট্টাকে পাকিস্তানের অন্য বড় শহরগুলির সঙ্গে যুক্ত করে। এর আগেও বহুবার এই ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে। অত্যন্ত স্পর্শকাতর এলাকা দিয়ে যাতায়াত করে এই ট্রেন। যদিও এই হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।

স্থানীয় সূত্রে খবর, বালোচ লিবারেশন আর্মি (BLA) পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে বালুচিস্তান জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও লাগাতার প্রতিরোধের শিকার হওয়ার পরই এই হামলা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্টে ঘটনাস্থলে গোলাগুলির শব্দও শোনা গিয়েছিল বলে জানা গিয়েছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “পাকিস্তানের জাফর এক্সপ্রেসে আত্মঘাতী হামলা, নিহত কমপক্ষে ১৬, জখম ৩০”

Leave a Comment