---Advertisement---
lifezone nursing home

কেষ্ট-কাজল ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তায় নেই, কী এমন হলো ?

May 27, 2026 1:30 PM
---Advertisement---

প্রত্যাহার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের বিশেষ নিরাপত্তা ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি। সেই সঙ্গে ওই জেলার একাধিক নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা তুলে নেওয়া জেলার প্রায় এক ডজন তৃণমূল নেতার নিরাপত্তাও আর থাকছে না। (Anubrata Mondal and Kajal Sheikh)

জানা গিয়েছে, সম্প্রতি রাজ্য সরকারের তরফে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা করা হয়। সেই পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের অনুমান। যদিও সরকারিভাবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। (Anubrata Mondal and Kajal Sheikh)

একসময় বীরভূমের রাজনীতিতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিনি কড়া নিরাপত্তার মধ্যেই চলাফেরা করতেন। গরু পাচার মামলায় গ্রেফতারির পর থেকে তাঁর রাজনৈতিক কার্যকলাপ কিছুটা সীমিত হলেও জেলায় তাঁর প্রভাব এখনও রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে কাজল শেখও জেলার গুরুত্বপূর্ণ সংগঠক হিসেবে পরিচিত। সেই সঙ্গে তিনি জেলা সভাধিপতিও। জেলার দুই হেভিওয়েট তৃণমূল নেতা-সহ অন্যান্যদের বিশেষ নিরাপত্তা প্রত্যাহারের ঘটনায় জেলা রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, রাজনৈতিক সমীকরণ বদলের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Anubrata Mondal and Kajal Sheikh)

যদিও তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে প্রশাসনিক প্রক্রিয়ার অংশ বলেই ব্যাখ্যা করছে।প্রসঙ্গত, ভিআইপি নিরাপত্তা ব্যবস্থায় সাধারণত সম্ভাব্য হুমকি ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তার মাত্রা নির্ধারণ করা হয়। পরিস্থিতি বদল হলে সেই নিরাপত্তা কমানো বা প্রত্যাহারও করা হয়। বীরভূমে একসঙ্গে এতজন নেতার নিরাপত্তা তুলে নেওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে উঠেছে। (Anubrata Mondal and Kajal Sheikh)

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু কেন ?


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment