রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু কেন ?

---Advertisement---

তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদন করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়৷ জানা গিয়েছে, আগামী শুক্রবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে তাঁর মামলার শুনানি হতে পারে ৷ ( Parambrata Chatterjee)

জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর (FIR) খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চের কাছে আবেদন জানিয়েছেন অভিনেতা। ( Parambrata Chatterjee)

২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে অভিনেতা পরমব্রত এবং অভিনেত্রী স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কয়েকদিন আগে কলকাতার গড়িয়াহাট থানায় পরমব্রত এবং স্বস্তিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ‘২১-এর নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রসঙ্গও টেনে আনা হয়েছে বলে অভিযোগ৷ আইনজীবী জয়দীপ সেন নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করেছিলেন।পুলিশ পরে সেটাকে জামিন অযোগ্য ধারায় ভারতীয় দণ্ডবিধির 109 (প্ররোচনা) ও 153 (A) (ঘৃণা ছড়ানো) ধারায় এফআইআর দায়ের করে। সেই মামলায় পরমব্রত এবং স্বস্তিকাকে তলবও করা হয়েছিল৷ স্বস্তিকা থানায় হাজিরা দিলেও পরমব্রত সেই তলব এড়িয়ে গিয়েছিলেন৷ এবার সেই অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় এই অভিনেতা ৷ ( Parambrata Chatterjee)

২০২১ সালের ২ রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন পরমব্রত চট্টোপাধ্যায় সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেখানে লিখেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” এই বক্তব্য আসলে হিংসা ছড়ানোর জন্য উস্কানিমূলক বক্তব্য বলে অভিযোগ করেন আইনজীবী। আগামী শুক্রবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে বলে খবর। ( Parambrata Chatterjee)

পশু হত্যার আইন না মানলে ব্যবস্থা নেওয়া হবে, সাফ কথা দিলীপের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, কিন্তু কেন ?”

Leave a Comment