---Advertisement---
lifezone nursing home

ঝড়-বৃষ্টিতে অন্ধকার দুপুর, কলকাতা-সহ একাধিক জেলায় সতর্ক জারি হাওয়া অফিসের

May 29, 2026 4:31 PM
---Advertisement---

ঝড় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। পূর্বাভাস মতো কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুক্রবার দুপুর থেকেই আচমকাই বদলে গেল আবহাওয়ার ছবি। তীব্র গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝে হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ। দিনের আলো ফিকে হয়ে নেমে আসে সন্ধ্যার আবহ। শুরুতে বইতে থাকে ঠান্ডা হাওয়া, সঙ্গে ঘনঘন বজ্রপাত। এরপরই ঝেঁপে নামে বৃষ্টি। ঝড়বৃষ্টির জেরে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বেশ কিছু জায়গায় সাময়িকভাবে ব্যাহত হয় জনজীবন। তবে প্রবল গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। (Weather Update)

এই পরিস্থিতির মধ্যেই দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় লাল সতর্কতা জারি করে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। (Weather Update)

এমন পরিস্থির জন্য আবহাওয়া দফতরে ব্যাখ্যা, মধ্য পাকিস্তান থেকে অভ্যন্তরীণ ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তীসগঢ় হয়ে এগিয়েছে। পাশাপাশি উত্তর অভ্যন্তরীণ ওড়িশা সংলগ্ন এলাকায় থাকা একটি ঘূর্ণাবর্ত সেই অক্ষরেখার সঙ্গে মিশে যাওয়ায় আবহাওয়ায় বড় পরিবর্তন তৈরি হয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে ঢোকার ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। (Weather Update)

শুক্রবার থেকেই পশ্চিমের জেলাগুলিতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। (Weather Update)

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরের একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

শনিবারও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে সাধারণ মানুষকে খোলা জায়গায় না দাঁড়ানো, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বজ্রপাতের সময় প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। (Weather Update)

বর্ষা নিয়ে বড় খবর আইএমডির, দেশে গড়ে ৯০% বৃষ্টির পূর্বাভাস


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “ঝড়-বৃষ্টিতে অন্ধকার দুপুর, কলকাতা-সহ একাধিক জেলায় সতর্ক জারি হাওয়া অফিসের”

Leave a Comment