রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

একদিকে বজ্রবৃষ্টি, অন্যদিকে ৪৭ ডিগ্রি! চরম আবহাওয়ায় পূর্ব ভারতে

---Advertisement---

বৃহস্পতিবার বিকেলে আচমকাই ঝড়-বৃষ্টিতে বদলে যায় কলকাতা ও সংলগ্ন এলাকার আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝড় দুপুর ২টো ৪৫ থেকে ২ টো ৪৭ মিনিটের মধ্যে আলিপুরে ঘণ্টায় সর্বোচ্চ ৮৮ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। একই সময়ে উত্তর ২৪ পরগনার দমদম এলাকাতেও প্রবল ঝড়ের দাপট দেখা যায়। সেখানে দুপুর ২ টো ২৯ থেকে ২ টো ৩০ মিনিটের মধ্যে ঝড়ের গতিবেগ পৌঁছয় ঘণ্টায় ৭৪ কিলোমিটার। (Weather Update)

ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিও হয় কলকাতা, দমদম-সহ একাধিক এলাকায়। বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর মিলেছে। কোথাও কোথাও সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচলও। বিকেলের এই কালবৈশাখী কিছুটা স্বস্তি দিলেও গরমের অস্বস্তি পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।তবে এখন পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। এই পূর্বালী বাতাসের মাধ্যমে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বিহারের বায়ুমণ্ডলে ঢুকছে বলে জানিয়েছেন আবহবিদ হাবিবুর রহমান। (Weather Update)

একদিকে কলকাতায় কালবৈশাখীর দাপট, অন্যদিকে ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে বিহার।এদিকে বিহারে এখনও জারি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি। IMD-র বিজ্ঞানী হাবিবুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় পশ্চিম বিহারের বক্সার এলাকায় ‘সিভিয়ার হিট ওয়েভ’ বা তীব্র তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। পাশাপাশি পাটনা ও গয়াতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে। রাজ্যের অন্যান্য অংশেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হয়েছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিহারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বক্সারে, ৪৭.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাটনায় তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি এবং গয়ায় ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। (Weather Update)

বিহারের বিশেষ করে পূর্বাঞ্চলের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জেরে আগামী কয়েক দিনে রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। ফলে দীর্ঘ তাপপ্রবাহের পর কিছুটা স্বস্তি পেতে পারেন সাধারণ মানুষ। (Weather Update)

ঝড়-বৃষ্টিতে অন্ধকার দুপুর, কলকাতা-সহ একাধিক জেলায় সতর্ক জারি হাওয়া অফিসের


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment