রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

‘খান স্যারের কোচিং’-এর বাইরে চলল গুলি! নিরাপত্তা চাইছেন শিক্ষক

Khan sir coaching firing
---Advertisement---

পাটনায় ‘খান স্যার’ নামে পরিচিত শিক্ষাবিদ ফয়সাল খানের কোচিং ইনস্টিটিউট লক্ষ্য করে গুলি চলানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় প্রতিষ্ঠানের এক নিরাপত্তারক্ষী গুরুতর জখম হন বলে খবর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ‘খান স্যার’ (Khan Sir)।

পুলিশ আনুষ্ঠানিকভাবে গুলি চালানোর ঘটনার কথা নিশ্চিত করেনি ৷ তবুও ‘খান স্যার’ দাবি করেছেন , তিনি ৮ থেকে ১০ রাউন্ড গুলির শব্দ শুনেছেন ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, কোনও প্রতিদ্বন্দ্বী কোচিং সেন্টার এই হামলার পিছনে জড়িত থাকতে পারে।

এই হামলায় কোচিং সেন্টারের নিরাপত্তারক্ষী আহত হয়েছেন ৷ তবে গুলি নয়, বরং দুষ্কৃতকারীরা তাঁকে বেধড়ক মারধর করায় জখম হন বলে অভিযোগ করা হয়েছে । মাথায় আঘাত পাওয়ার পর চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

‘খান স্যার’ দাবি করেছেন যে, তাঁর কোচিং ইনস্টিটিউটের বেশ কয়েকজন শিক্ষার্থী সম্প্রতি বিহার পুলিশ নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়েছেন ৷ আর এই বিষয়টিই প্রতিদ্বন্দ্বী কিছু কোচিং ইনস্টিটিউটকে ক্ষুব্ধ করে তুলেছে । তিনি অভিযোগ করেন যে, ক্রমাগত হুমকির সম্মুখীন হচ্ছিলেন, যার পরিণতি হিসেবেই এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে ।

কোচিং সেন্টারে হামলার ঘটনার পর বুধবারও পাটনায় তাঁর প্রতিষ্ঠানের বাইরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রী ও শিক্ষামহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে নির্ধারিত ক্লাসে যোগ দিতে বহু ছাত্রছাত্রী কোচিং সেন্টারে পৌঁছান। তবে পরিস্থিতির কথা বিবেচনা করে এদিনের সমস্ত ক্লাস বাতিলের ঘোষণা করেন শিক্ষক । ক্লাস বাতিলের পর প্রতিষ্ঠানের বাইরে জড়ো হওয়া ছাত্রছাত্রীরা তাঁদের প্রিয় শিক্ষকের সমর্থনে শ্লোগান দিতে শুরু করেন। পরে অনেকেই রাস্তায় বসে বিক্ষোভ দেখান এবং খান স্যারের জন্য পর্যাপ্ত নিরাপত্তার দাবি তোলেন।

বিক্ষোভকারীদের বক্তব্য, প্রশাসন যতক্ষণ পর্যন্ত তাঁর নিরাপত্তা নিশ্চিত না করছে, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি শান্তি বজায় রাখার আবেদন জানান। তিনি বলেন, এই প্রতিষ্ঠান শিক্ষা ও জ্ঞানচর্চার জন্য, কোনও সংঘাত বা অশান্তির জন্য নয়। তাই রাস্তা অবরোধ না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

সেই সঙ্গে তিনি প্রশাসন ও বিহার পুলিশের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর কথায়, ঘটনার পর থেকেই পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা এলাকায় উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “‘খান স্যারের কোচিং’-এর বাইরে চলল গুলি! নিরাপত্তা চাইছেন শিক্ষক”

Leave a Comment