---Advertisement---
lifezone nursing home

মুজফ্ফরপুরের এক হাসপাতালে আগুন, তিন জনের মৃত্যু

June 4, 2026 11:34 AM
---Advertisement---

দিল্লির মালব্য নগরের ভয়াবহ আগুনের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অগ্নিদগ্ধের ঘটনায়একাধিক মৃত্যুর খবর। এবার বিহারের মুজফ্ফরপুরের এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। বৃহস্পতিবার ভোররাতে শহরের প্রসাদ হাসপাতালের নামে বেসরকারি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (ICU)-তে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগী, চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের মধ্যে। (Bihar Hospital Fire)

খবর পেয়ে দমকল পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গিয়েছে। মুজফ্ফরপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, হাসপাতালের ICU-তে থাকা তিন জনের মৃত্যু হয়েছে। (Bihar Hospital Fire)

জেলাশাসকের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় হাসপাতালে মোট ১৫ জন রোগী ভর্তি ছিলেন। প্রশাসনের হাতে আপাতত ১৩ জন রোগীর নথি এসেছে এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। ICU ছাড়াও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)-এ কয়েকজন রোগী চিকিৎসাধীন ছিলেন। অগ্নিকাণ্ডের পর তাঁদেরকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

জেলাশাসকের কথায়, আগুন লাগার কারণ খুঁজে বের করা এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করা হবে। কিভাবে আগুন লাগলো তার খোঁজ করতে তদন্ত করা হবে।(Bihar Hospital Fire)

তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করা হলেও, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয় বলে প্রশাসনের দাবি। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনার পর হাসপাতালগুলির অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। (Bihar Hospital Fire)

‘খান স্যারের কোচিং’-এর বাইরে চলল গুলি! নিরাপত্তা চাইছেন শিক্ষক


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “মুজফ্ফরপুরের এক হাসপাতালে আগুন, তিন জনের মৃত্যু”

Leave a Comment