---Advertisement---
lifezone nursing home

দাউদাউ আগুন, বাঁচার আর্তনাদ— তবুও গাড়ি না থামিয়ে চলে যান মালিক!

June 4, 2026 12:19 PM
---Advertisement---

দিল্লির মালব্য নগর এলাকার হাউজ রানিতে ‘ফ্লাওরিশ স্টে’ বেড অ্যান্ড ব্রেকফাস্ট (বি অ্যান্ড বি) হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। পুলিশের জেরায় হোটেলের মালিক লভকেশ বাজাজ এমন কিছু তথ্য দিয়েছেন, যা নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে হোটেল কর্তৃপক্ষের ভূমিকা ও দায়িত্ববোধকে। (Delhi Hotel Fire)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোররাতে পাঁচতলা ওই ভবনে আগুন লাগার সময় লভকেশ বাজাজ ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তিনি স্বীকার করেছেন যে আগুনে জ্বলতে থাকা হোটেলের পাশ দিয়েই তিনি গাড়ি নিয়ে গিয়েছিলেন। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে তিনি সেখানে থামেননি। এমনকি আগুনে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টাতেও অংশ নেননি। তাঁর এই স্বীকারোক্তি তদন্তকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।(Delhi Hotel Fire)

তদন্তে আরও উঠে এসেছে যে ‘ফ্লাওরিশ স্টে’ হোটেলটি বেড অ্যান্ড ব্রেকফাস্ট-এর জন্য নিবন্ধিত ছিল। এই প্রকল্পে সাধারণত সীমিত সংখ্যক ঘর পরিচালনার অনুমতি দেওয়া হয়। বাজাজ নিজেই স্বীকার করেছেন, তাঁর লাইসেন্স অনুযায়ী মাত্র ছয়টি ঘর চালানোর অনুমোদন ছিল। কিন্তু বাস্তবে সেখানে ২৫টি ঘর ভাড়া দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। শুধু তাই নয়, ভবনের বেসমেন্টেও অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়েছিল বলে তদন্তে জানা গিয়েছে।

পুলিশের সন্দেহ, অনুমোদনের তুলনায় অনেক বেশি কক্ষ পরিচালনা এবং অগ্নি-নিরাপত্তা বিধি মানার ক্ষেত্রে গাফিলতির কারণেই দুর্ঘটনার ভয়াবহতা। সেই কারণেই হোটেলের নথিপত্র, লাইসেন্স, অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন এবং নির্মাণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। (Delhi Hotel Fire)

জেরার সময় বাজাজ দাবি করেছেন, তিনি হোটেলের একমাত্র মালিক হলেও দিনের পরিচালনার দায়িত্ব জয় মিশ্র নামে এক ব্যক্তির হাতে দিয়েছিলেন। তাঁর কথায়, অতিথি বুকিং, কর্মী নিয়োগ, রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনিক কাজকর্ম মূলত জয় মিশ্রই দেখতেন। এমনকি হোটেল পরিচালনার সঙ্গে যুক্ত বিভিন্ন লাইসেন্সও তাঁর নামেই ইস্যু করা হয়েছিল বলে দাবি করেছেন বাজাজ। তবে এই দাবি কতটা সত্য, তা যাচাই করছে দিল্লি পুলিশ। (Delhi Hotel Fire)

ঘটনার পর থেকেই জয় মিশ্র পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীদের মতে, হোটেলের বাস্তব পরিচালনা, নিরাপত্তা ব্যবস্থা এবং অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে জয় মিশ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।

বুধবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট না হলেও শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক অনুমান। (Delhi Hotel Fire)

বৃহস্পতিবার লভকেশ বাজাজকে আদালতে পেশ। একইসঙ্গে হোটেলের বিরুদ্ধে নিয়মভঙ্গ, বেআইনি কক্ষ পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। (Delhi Hotel Fire)

২১ প্রাণহানির এই মর্মান্তিক ঘটনার পর রাজধানীতে বেড অ্যান্ড ব্রেকফাস্ট প্রকল্পের আওতায় চলা হোটেল ও গেস্ট হাউসগুলির নিরাপত্তা এবং লাইসেন্স ব্যবস্থার উপরও নতুন করে নজরদারি শুরু হয়েছে। (Delhi Hotel Fire)

মুজফ্ফরপুরের এক হাসপাতালে আগুন, তিন জনের মৃত্যু


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment