---Advertisement---

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে, দক্ষিণেও বৃষ্টির সম্ভাবনা, কোথায় কোথায় ভিজতে পারে আজ ?

June 4, 2026 10:40 AM
---Advertisement---

সকাল থেকে প্রখর রোদ ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে অস্বস্তি। কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসী। এই আবহে মাঝে স্বস্তির খবর দিচ্ছে হাওয়া অফিস। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update )

বৃহস্পতিবার দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে আজ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া ও বীরভূমে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। (Weather Update )

আজকের পর আগামীকাল শুক্রবারও দক্ষিণের এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই ভিজতে পারে কলকাতা, হুগলি, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর।

তবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত নেই।জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড ও ওড়িশায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গেই উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলছে। (Weather Update )

অন্যদিকে হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার অবধি জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বইতে পারে ঝোড়ো হাওয়া। পাশাপাশি আজ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির দু-একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update )


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment