---Advertisement---
lifezone nursing home

রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, ফের লন্ডনে খুন ভারতীয় যুবক

June 14, 2026 11:45 AM
---Advertisement---

ব্রিটেনের রাজধানী লন্ডনে খুন হলেন ২৬ বছর বয়সি ভারতীয় যুবক গুরভেজ সিং। ঘটনাটি ঘটেছে লন্ডনের নর্থ রোড এবং ডরমার্স ওয়েলস লেনের সংযোগস্থলের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাত প্রায় ১২টা ৩০ মিনিট নাগাদ একটি দোকানের বাইরে তাঁকে ও অন্য এক ব্যক্তিকে ছুরি দিয়ে আক্রমণ করা হয়। (London Murder)

ঘটনার খবর পেয়ে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মেট্রোপলিটন পুলিশ। সেখানে গুরুতর জখম অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। গুরভেজ সিংয়ের শরীরে ছুরির আঘাত ছিল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তি, যাঁর বয়স তিরিশের কোটায়, প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়েছেন। (London Murder)

এই ঘটনায় তদন্ত শুরু করেছে মেট্রোপলিটন পুলিশের স্পেশালিস্ট ক্রাইম কমান্ড। তদন্তকারীদের অনুমান, দোকানের বাইরে হামলার শিকার হন গুরভেজ। ঘটনার পর ঘটনাস্থল থেকেই ২০ থেকে ৩০ বছর বয়সি সাত জনকে খুনের সন্দেহে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে পর্যাপ্ত প্রমাণ না মেলায় ছয় জনকে মুক্তি দেওয়া হয়েছে। বাকি একজনকে জামিনে ছাড়া হয়েছে এবং তাঁকে পরে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

তদন্তকারী আধিকারিক অ্যালিসন ফক্সওয়েল জানান, গুরভেজ সিংয়ের মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। ওই সময় এলাকায় উপস্থিত কেউ কিছু দেখে থাকলে বা কারও কাছে সিসিটিভি ফুটেজ থাকলে তা পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে। (London Murder)

এদিকে গুরভেজের মরদেহ ভারতে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় নথিপত্র, পরিবহণ ও শেষকৃত্যের খরচ বহনের জন্য একটি তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। অনলাইন তহবিল সংগ্রহের মাধ্যমে ইতিমধ্যেই ১১ হাজার ইউরোরও বেশি অর্থ জমা পড়েছে। (London Murder)

আরও পড়ুন :- ভারতীয় আমে নিষেধাজ্ঞা নয়, ‘ভুল এবং বিভ্রান্তিকর খবর’, বলল নেপাল


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “রাস্তায় ফেলে এলোপাথারি কোপ, ফের লন্ডনে খুন ভারতীয় যুবক”

Leave a Comment