---Advertisement---

বৃষ্টি শুরু হলেও চলবে না লম্বা ইনিংস, দুই বঙ্গে কতদিন চলবে এরকম আবহাওয়া?

June 21, 2026 5:10 PM
Weather Update
---Advertisement---

সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে আকাশ মেঘলা থাকলেও হালকা অতি ক্ষীণ বৃষ্টিপাত হচ্ছে। (Weather Update) আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে বাংলার আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে প্রবেশ করবে তাই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পাশাপাশি বজায় থাকবে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।

দক্ষিণবঙ্গ

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, (Weather Update) রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। ফলে বৃষ্টি না হলে তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। যদিও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। আবহাওয়া দপ্তরের মতে, বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এবং কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি হতে পারে।

উত্তরবঙ্গ

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এই দুই জেলার কিছু এলাকায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Weather Update) দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকতে পারে। এরপর বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। শুক্রবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস।

কলকাতা

কলকাতায় আজও বিকেল ও সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি না হলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হতে পারে শহরবাসীকে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। (Weather Update) সোমবার এবং মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকবে। তবে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

ময়নাগুড়ি দুর্ঘটনায় ৪ মৃত্যু, ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment