---Advertisement---

জোড়া শতরানেও ব্রাত্য জয়সওয়াল! রোহিতদের ওপর ভরসা রাখল BCCI, ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা

June 21, 2026 7:04 PM
India Squad
---Advertisement---

আফগানিস্তানের বিরুদ্ধে শেষ তিন ওয়ানডেতে দুই শতরান, তবুও ইংল্যান্ড সফরের দলে জায়গা পেলেন না যশস্বী জয়সওয়াল। (India Squad) ফিরলেন রোহিত শর্মা, ফিটনেস পরীক্ষার শর্তে দলে বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ফর্মে থাকা যশস্বী জয়সওয়ালের ভাগ্যে শেষ পর্যন্ত শিকে ছিঁড়ল না। শেষ তিনটি একদিনের ম্যাচে দুটি শতরান, যার মধ্যে সর্বশেষ ম্যাচে অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের (India Squad) দলে জায়গা পেলেন না ভারতের এই তরুণ ওপেনার। বরং অভিজ্ঞদের উপরই আস্থা রাখল BCCI-এর নির্বাচক কমিটি।

রবিবার ঘোষিত ভারতের ওয়ানডে (India Squad) দলে রয়েছেন রোহিত শর্মা। গত কয়েকদিন ধরে তাঁর ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা তৈরি হলেও সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ড সিরিজে ওপেনিং জুটিতে দেখা যেতে পারে রোহিত শর্মা ও শুভমন গিলকে। ফলে জয়সওয়ালের জন্য আপাতত অপেক্ষাই সঙ্গী।

টপ অর্ডারে পরীক্ষানিরীক্ষা নয়

সূত্রের দাবি, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে টপ অর্ডারে কোনও পরীক্ষানিরীক্ষা করতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। বিরাট কোহলি তিন নম্বরে ফিরলে ওপেনিংয়ে রোহিত-গিল জুটিই প্রথম পছন্দ। ব্যাক-আপ ওপেনার হিসেবে রাখা হয়েছে উইকেটকিপার ব্যাটার ঈশান কিষানকে, যিনি প্রয়োজনে ওপেনিংয়েও নামতে পারেন।

আফগানিস্তান সিরিজে বিরাট কোহলির চোটের কারণে (India Squad) সুযোগ পেয়েছিলেন জয়সওয়াল। সেই সুযোগ কাজে লাগিয়ে নজরকাড়া পারফরম্যান্স করলেও আপাতত জাতীয় দলে স্থায়ী জায়গা নিশ্চিত করতে পারলেন না তিনি।

ফিটনেস পরীক্ষার অপেক্ষায় বিরাট

ইংল্যান্ড সিরিজের (India Squad) দলে বিরাট কোহলির নাম থাকলেও তাঁর অংশগ্রহণ নির্ভর করছে ফিটনেস পরীক্ষার উপর। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি আফগানিস্তান সিরিজে খেলতে পারেননি। আগামী সপ্তাহে বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে (CoE) তাঁর ফিটনেস পরীক্ষা হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই তিনি চূড়ান্তভাবে দলে যোগ দেবেন।

উল্লেখ্য, IPL-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার সময়ই চোট পেয়েছিলেন কোহলি। তাঁর পুনর্বাসন প্রক্রিয়ার উপর নজর রাখতে BCCI-এর স্পোর্টস সায়েন্স বিভাগের সদস্যরা সম্প্রতি ইংল্যান্ডেও গিয়েছিলেন।

প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন বৈভব! ১১ বলে বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কা ‘এ’-কে ধ্বংস

বুমরাহ-অক্ষরের প্রত্যাবর্তন

ইংল্যান্ড সিরিজের (India Squad) দলে ফিরেছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। পাশাপাশি দলে প্রত্যাবর্তন ঘটেছে অভিজ্ঞ অলরাউন্ডার অক্ষর প্যাটেলেরও। তাঁর জন্য জায়গা ছাড়তে হয়েছে তরুণ বাঁহাতি স্পিনার হর্ষ দুবেকে।

দুবে অবশ্য ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’-র বিরুদ্ধে লাল বলের সিরিজে খেলবেন। নির্বাচকদের মতে, ভবিষ্যৎ বিশ্বকাপ পরিকল্পনার কথা মাথায় রেখে অক্ষর প্যাটেল এবং হর্ষ দুবে—দু’জনকেই পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে। বর্তমানে রবীন্দ্র জাডেজাকে মূলত টেস্ট স্পেশালিস্ট হিসেবেই ভাবা হচ্ছে।

ইংল্যান্ড সিরিজের সূচি

ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে—

  • ১৪ জুলাই – এজবাস্টন
  • ১৬ জুলাই – সোফিয়া গার্ডেন্স
  • ১৯ জুলাই – লর্ডস

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ওয়ানডে (India Squad) স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি (ফিটনেস সাপেক্ষে), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কে এল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, আর্শদীপ সিং, গুরনুর ব্রার।

আয়ারল্যান্ড টি-২০ সিরিজের আপডেটেড (India Squad) ভারতীয় স্কোয়াড

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), শিবম দুবে, তিলক বর্মা (সহ-অধিনায়ক), নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, বৈভব সূর্যবংশী, প্রসিদ্ধ কৃষ্ণ।

আয়ারল্যান্ড সিরিজের আগে অবশ্য ধাক্কা খেয়েছে ভারত। চোটের কারণে রিহ্যাব প্রক্রিয়ায় থাকা স্পিনার বরুণ চক্রবর্তী এখনও পুরোপুরি ফিট নন। ফলে তিনি টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তবে সব নজর এখন ইংল্যান্ড সফরের দিকে, যেখানে জয়সওয়ালকে বাদ দিয়ে অভিজ্ঞদের উপর ভরসা রাখার সিদ্ধান্ত কতটা সফল হয়, সেটাই দেখার।

৭ গোল হজমের দুঃস্বপ্ন থেকে ইতিহাস, এলয় রুমের হাতেই কুরাসাওয়ের বিশ্বকাপ রূপকথা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “জোড়া শতরানেও ব্রাত্য জয়সওয়াল! রোহিতদের ওপর ভরসা রাখল BCCI, ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা”

Leave a Comment