---Advertisement---

কাতারে বিস্ফোরণে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয়, শোকপ্রকাশ দিল্লির

June 23, 2026 1:01 PM
Qatar Gas Plant Blast
---Advertisement---

অবশেষে অশঙ্কাই বাস্তবে পরিনত হলো। কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩ জনের ১২ জনই ভারতীয়। সোমবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। তারা আরও জানিয়েছে, দুর্ঘটনায় জখমদের সকলেরই শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং তাঁরা চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় জখম হয়েছেন ৬৬ জন (Qatar Gas Plant Blast)।

সূত্রের খবর, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই ভারতীয় নাগরিক বলে শনাক্ত করা গেছে। আর বাকি একজন পাকিস্তানি। আহতদের মধ্যে রয়েছেন, কাতার, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, কেনিয়া এবং নেপালের নাগরিকরা। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে (Qatar Gas Plant Blast)।

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (IFM S Jaishankar)। কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, তাঁরা প্রতিনিয়ত কাতার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন। প্রতি মুহূর্তের খবর তাঁরা পাচ্ছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তাঁরা। পাশাপাশি নিহতদের মরদেহ কীভাবে দ্রুত দেশে ফিরিয়ে আনা যায় সেই দিকেও নজর রাখা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই বিস্ফোরণে প্রকৃতির কোনও ক্ষতি হয়নি এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের পক্ষের ঝুঁকিপূর্ণ কোনও গ্যাসও রাস লাফানে নিঃসরিত হয়নি। আল-কাবি মনে করছেন, এই বিস্ফোরণ তাঁদের আমদানি ও রফতানিতে কোনও প্রভাব ফেলবে না।

রবিবার রাতে কাতারের শিল্পনগরী রাস লাফানে একটি বিস্ফোরণ হয়। তারপরে সেখানে আগুন ধরে যায়। বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন এবং রফতানি কেন্দ্র ছিল এইটি। যুদ্ধকালীন পরিস্থিতির পর প্ল্যান্টটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক তখনই এই বিপর্যয় ঘটে। এই ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। তবে কেন এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:

আরও পড়ুন: ২৫১ কিমি গতি BMW, বদলাপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু ২, ভাইরাল ভিডিয়ো-য় তোলপাড়


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment